

মেজর অবসরপ্রাপ্ত রায়হান শামস অসফল দাম্পত্য জীবন থেকে পালিয়ে বেড়ানো এক মধ্য বয়স্ক যুবক! তার আপন অনুজের হাত ধরে পালিয়ে যায়-তারই বিয়ে করা বউ! রাগ দুঃখ তীব্র ঘৃনা আর আক্রোশ তাকে ক্রমশ একা করে দেয়! হাঁপিয়ে উঠা জীবন নিয়ে লোকালয় থেকে পালিয়ে গহীন অরণ্যে ঘেরা টি গার্ডেনের ম্যানেজারের চাকরি নেয় মেজর রায়হান শামস! জীবন যুদ্ধে পরাজিত তার সেই অনুজ মোহন-এক রাতে তারই টি গার্ডেনের বাংলোয় এসে আশ্রয় চায় আশ্রয় দেয়ও মেজর শামস! অকস্মাৎ এক রাতে গার্ডেনের এক সামান্য শ্রমিক শংকর খুন হয়ে যায়; তারপর মোহন!তারপর?কে খুন করল মোহনকে? নিঃসন্দেহে মেজর শামস!কিন্তু প্রতি রাতে কে যেন বাংলোর উঠান খুবলে মাটি তুলে ফেলে!তবে কি কোন অশরিরী?নাকি নেপথ্যে আছে কোন ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ন সাইকো? সব প্রশ্নের জবাব পাবেন টানটান উত্তেজনায় ভরা“মার্ডার ইন দ্য টি গার্ডেন”থ্রিলার উপন্যাসটিতে!
খুব খুব চমৎকার একটা বই।লেখকের লিখার মাধুর্য শব্দ চয়ন বাচনভঙ্গি। প্রত্যেকটি চরিত্রের সাথে অসাধারণ মিল। কিছুদিন আগে চা বাগান থেকে ঘুরে আসলাম। একটা ডাক বাংলা থেকে ঘুরে আসছি। বইটির ঘটনাগুলো মনে হচ্ছে সে ডাকবাংলোর আশেপাশেই ঘটে গেছে। রহস্য এবং রোমাঞ্চে ভরপুর। দারুন লিখা।
Read all reviews on the Boitoi app