

তুলির সাথে এখন আমার মাখোমাখো প্রেম। প্রপোজ করার পর ও আমাকে ফিরিয়ে দিয়েছিল‚ কিন্তু অনার্সে ভর্তি হওয়ার পর ও যখন আমাকে প্রপোজ করলো‚ আমি আর দেরি করিনি; লুফে নিই। আশিক শুনে অবশ্য তুচ্ছতাচ্ছিল্য করেছিল‚ “বেডা এইডা কোনো কাম করলি তুই? হেনার মতো বড়োলোকের বেডি থুইয়া‚ তুই শেষে পুরান ডেগের তলি মাজতে বইলি?” আমি তর্কে নামিনি; চুপ করেই ছিলাম। হেনার প্রতি আমি কখনো কিছু অনুভব করিনি। তুলির সৌন্দর্যেই আমার চোখ টানতো‚ ওর মিষ্টি গলার স্বরে আমার বুকে ঝুম বৃষ্টি হতো। মোদ্দা কথা‚ প্রেমিকা হিসাবে তুলি আমার জন্য একেবারে খাপে খাপ।
জুনিয়র ছেলে কখনোই পছন্দ করার কথা ভাবিনি। এজন্য গল্পটা পড়তে একটু অনীহা জন্মেছিল। এত সুন্দর লেখা পড়ে মনে হচ্ছে, জুনিয়রকেই বিয়ে করা উচিত। তুমি খুব খারাপ, কথাপরী। তোমার কারণে আমি বারবার প্রেমে পড়ে যাচ্ছি। 😒
Read all reviews on the Boitoi app