
সোবহান চৌধুরী একজন সাধারণ সাইক্রেটিস্ট।তার এই পেশার কারণে প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত সব মানুষের সাথে তার দেখা-সাক্ষাত হয়েই থাকে।তবে,আজকের রুগীর ব্যাপারটা ভিন্ন! শামা!খুব সাধারণ একজন মেয়ে।যাকে দেখলে কোন পুরুষেরই মনে প্রেমের ঘণ্টা বাজে না।আধারের ঘনঘটা তার জীবনে।আজ তারই গল্প শুনতে বসেছে সোবহান চৌধুরী। গল্পের শুরুটা ছিমছাম হলেও,যত গল্প আগায় তত একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটতে থাকে এবং শেষ মেষ যখন গল্প থামে,তখন সবটা শেষ।আধারে ঢেকে যায় চারপাশ। শামার জীবন কী আসলেই এতটা দুর্বিষহ?এতটাই আধারে পরিপূর্ণ?তা জানতে হলে পড়তে হবে 'আধার'