

ইরার ভীষণ মন খারাপ। বুকের মধ্যে কেমন একটা ব্যাথা অনুভব করছে ইরা। ইরার জন্মদিনের পর থেকে ধ্রুব আর ইরাকে পড়াতে আসে নি। ১৫ দিন হয়ে গেলো ধ্রুবর সাথে কোনো রকম যোগাযোগ নেই ইরার। কিছু দিন ধরে নতুন শিক্ষক ইরাকে পড়াতে আসে। ইরার যে ভীষণ দমবন্ধ লাগছে। সেটা ইরা কাউকে বলতে পারছে না। ইরা মনে মনে ভাবছে, ভালোবাসলে কষ্ট কেন হয় ধ্রুব স্যার? আমি যে কষ্ট একদমি সহ্য করতে পারি না। আপনি তো বলেন আমি নাকি লক্ষী একটা মেয়ে। তাহলে লক্ষী মেয়েদের কে কেউ এতো কষ্ট দেয়?আপনার আত্মা কাঁপছে না স্যার আমার মতো লক্ষী একটা মেয়েকে এভাবে কষ্ট দিতে? ইরা নিজের ডাইরি বের করে ধ্রুবর ফোন নাম্বার টা মুঠোফোনে টাইপ করে কল করলো। রিং হতেই ওপাশ থেকে ঘুমুঘুমু কন্ঠে ধ্রুব সালাম দিলো। ইরার ছোট চঞ্চল মন টা যেনো একটুখানি সস্তির নিশ্বাস নিলো। এরপর ইরা ভয় লজ্জা মিশ্রিত কন্ঠে বলে উঠলো, -স্যার আমি ইরা। তারপর কি হয়েছে জানতে হলে পড়তে হবে ই-বুকটি।
গল্পটা খুব সুন্দর ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। 🥰💖
Read all reviews on the Boitoi app
সাধারণ প্লটে লেখা খুব সুন্দর একটা গল্প, নামের সাথে উপযুক্ত কাহিনী প্রবাহ, বাস্তববাদী সমাপ্তির মাধ্যমে শেষ হয়েছে গল্পটা। লেখনী বেশ ভালো লেখিকার। সামনে আরও ভালো করুক এ দোয়া লেখিকার প্রতি।