

অর্নিতার ডাক শুনে থমকে গেলো ইহান। থমকে দাড়িয়ে পিছন ফিরে দেখে অর্নিতা তার থেকে একটু দূরে দাড়িয়ে আছে। ইহান অবাক হয়ে বললো, " সব তো শেষ। এবার কেন ডাকছো আমাকে? অর্নিতা নিজেকে শক্ত করে চোখে পানি নিয়ে কড়া সুরে বললো, " সব শেষ তা আমি খুব ভালো করেই জানি মিস্টার ইহান। কিন্তু শেষ বারের মতো কয়েকটা কথা শুনে যাও। আমাকে তুমি এভাবে ঠকিয়েছো তাইনা? আমার মতো এতিমকে তোমরা এভাবে বিনা অপরাধে মিথ্যে অপবাদ দিয়ে ডিভোর্স দিয়েছো তাইনা? আমি এই আল্লাহর জমিনে দাড়িয়ে মাজলুম হয়ে তোমাকে অভিশাপ দিলাম কোনো দিনও সুখি হবে না তুমি,কোনো দিনও না । আমাকে ঠকানোর শাস্তি, আমাকে বিনা অপরাধে এতোটা কষ্ট দেওয়ার শাস্তি, আর জীবনে কলংকের দাগ লাগানোর শাস্তি যেন আল্লাহ তোমাকে পই পই করে দেন। আমার রূহের হায় যেন লাগে তোমার জীবনে৷ আমার প্রত্যেকটা চোখের জলের মূল্য যেন আল্লাহ তোমার কাছ থেকে নেয়। আমার জায়নামাজে ফেলা প্রত্যেকটা চোখের জলের দাম যেন আল্লাহ তেমার কাছ থেকে নেন। ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা যে কি সেটা যেন আল্লাহ তোমাকে হারে হারে বুঝিয়ে দেন। আমি অভিশাপ দিচ্ছি একদিন তুমিও কাউকে আমার মতো নিস্বার্থ ভাবে ভালোবাসবে৷ আর সেদিন তোমার ভালোবাসার মানুষও তোমাকে অসহায় অবস্থায় লাথি মেরে ফেলে চলে যাবে যেভাবে তুমি আমাকে তোমার জীবন থেকে লাথি মেরে সরিয়ে দিয়েছো। কি অপরাধ করেছিলাম আমি? শুধু তো তোমার থেকে ভালোবাসাটাই চেয়েছিলাম আর তো কিছু চাইনি। তবুও কেন এভাব ঠকালে আমাকে? মাঝ পথে এসে কেন ছেড়ে দিলে আমাকে? হে মাবুদ এর বিচার তুমি করো৷ আমি যদি বিনা দোষে এতো বড় শাস্তি পেয়ে থাকি তাহলে এর হিসাব তুমি এই ইহানের কাছ থেকে নিয়ে নিয়ো। শুনে রাখো মিস্টার ইহান, কোনদিনও সুখি হবে না তুমি আমি অভিশাপ দিলাম। যে হেদায়েত পেয়েও তুমি হেদায়েত থেকে ছিটকে পরেছো সেই হেদায়েত তুমি আবারো ফিরে পাবে। সেদিন তুমি বুঝবে জীবনে তুমি কি ভুল করেছো। সেদিন তুমি মাটিতে গড়িয়ে কাঁদলেও তোমার আফসোস শেষ হবে না। আমার মতো অসহায়কে তুমি ধোকা দিয়ে ঠকিয়েছো। বিনা কারনে এতো বড় শাস্তি দিয়েছো। এর মূল্য তোমাকে একদিন না একদিন দিতেই হবে। কোনোদিন মাফ করবো না আমি তোমাকে, কোনোদিনও না। এই বলে অর্নিতা কাঁদতে কাঁদতে হাটু গেড়ে সেখানেই বসে পরলো।