

বইটই প্লাটফর্মে এটি লেখকের দ্বিতীয় বই। বইটিতে বাস্তব সমাজের দু’টি গল্প তুলে ধরা হয়েছে সহজ, সরল আর প্রাঞ্জল লেখনীর ছোঁয়াতে। প্রথম গল্পের সারবস্তু হল বিশ্বাস। বিশ্বাস মানব জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। জীবনে বেঁচে থাকার তাগিদে আমাদের বিশ্বাস করতে হয় পরিবার আর সমাজের মানুষদের। এই গল্পে রূপকের ছাঁচে, ভুলক্রমে; একটি ওষুধের ভুল প্রয়োগের মাধ্যমে রোগমুক্তির কথা তুলে ধরা হয়েছে কয়েকটি ঘটনার মাধ্যমে। পরের ঘটনা আরো রোমাঞ্চকর। দ্বিতীয় গল্পে, ভাগ্যের পরিহাসে একজন শিক্ষিত তরুণের টোকাই হয়ে উঠা, অতঃপর একজন অনুসন্ধিৎসু সাংবাদিকের সহায়তায় শেষ বয়সে প্রখ্যাত লেখক হয়ে উঠার গল্প ফুটে উঠেছে। কিন্তু, স্বার্থবাদী মানুষদের নিয়ত আনাগোনায় সে নিজেকে পুনরায় মানব সমাজ থেকে অন্তর্হিত করে নেয়- মানসিক শান্তি লাভের প্রয়াসে। আর সেখানে সে পেয়ে যায় নতুন আরেক জগতের সন্ধান।
আমি দ্বিতীয় গল্পটা বেশি উপভোগ করেছি। যদিও আমার মনে হয় দুটো গল্পই বাস্তব সম্মত এবং আপনার জীবনে প্রভাব রাখবে। আমার তো দুটো অনুমানই সঠিক হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন।
Read all reviews on the Boitoi app