

গল্পটা 'চিনিচোর' জনি আর 'পঁচা ফুল' পুষ্পকে নিয়ে। কোনো এক আলো আঁধারির সন্ধ্যায় চিরচেনা কিশোরীর জলে টলোমলো চোখের বড়ো বড়ো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া জলের দিকে তাকিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছিল চির শান্ত,মেধাবী জনি। সেই সর্বনাশের ঢেউ তাকে কোথায় নিয়ে গিয়েছিল? ডুবন্ত নাবিক ডুবে যাওয়ার আগে যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায় তেমনি আমাদের গল্পের নায়ক 'চিনি চোর' জনি কি শেষ চেষ্টা করেছিল নিজেকে বাঁচাতে ভালোবাসা নামক জাহাজের মাস্তুল আঁকড়ে ধরে?
It was a cute love story but i expected more from shayna apu it's like some episodes were written in rush however keep writing apu best wishes
Read all reviews on the Boitoi app
এক নিশ্বাসে পুরো গল্পটা পড়ে শেষ করলাম। খুব ভালো লেগেছে। চিনিচোর জনির বুদ্ধিমত্তার সঙ্গে বোকা পুষ্পকে সামলে নেওয়া। সেই সাথে রুনুর মতো সাপোর্টিং মা যে কিনা ঠিক সময়মতো পুষ্পকে সামলে নিয়েছিল। জনি আর পুষ্পর কাছে আসাটা খুব মিষ্টি ছিল। সবমিলিয়ে দারুণ একটা গল্প ❤️❤️
আগামীকাল বন্ধ ভাবছি জমিয়ে পড়বো। শুভকামনা লেখিকার জন্য।
ভীষণ মিষ্টি একটা গল্প। শুরুটা যেমন মজার, শেষটা তেমনই স্বস্তিদায়ক। লেখকের সাবলীল বর্ননা, ও সুন্দর সম্পাদনা ভালো লেগেছে। সবচেয়ে প্রিয় চরিত্র ছিলো রুনু আন্টি। সায়েমকে তো দুর্দান্ত লেগেছে ভেড়া রূপে। আর জনির ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি বারবার। সুন্দর রোমান্টিক ভাইব ছিলো গল্পটাতে। লেখকের জন্য শুভকামনা রইল।
আমার অসম্ভব ভালো লেগেছে গল্পটা। ভীষণ মিষ্টি করে সাজানো হয়েছে প্লটটা। চিনিচোর ছিল সবচেয়ে বড় সুগার মিল ফ্যাক্টরি। ইশ্ এতো কিউট। কি পবিত্র তার ভালবাসা। পুস্প। আচ্ছা পুস্প ক্যান সায়েমকে একটা জব্বর শিক্ষা দিলো না ? রুনু খালাকে আমার ভীষণ আদর লেগেছে। ভালবাসলে যত্ন করে আগলে রাখতে হয়। পবিত্র ভাবে সম্মান দিতে হয়। শায়না আপু গল্পটা ভীষণ সুন্দর ছিল। পুস্পের ক্যারেকটার মজার ছিল। এই প্রথম কাউকে বকিনি। এজন্যই তোমাকে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ❤❤