

ভালোবাসার মোট চল্লিশটি কবিতা দিয়ে বইটি সাজানো হয়েছে।
সহজ-সরল শব্দচয়নে লেখা বইটি পড়ে ভালোই লেগেছে। প্রেম,প্রকৃতি,ভালোবাসা, অভিমান, দূরত্ব, অভ্যস্ত দাম্পত্য জীবনে ফিকে হয়ে যাওয়া ভালোবাসাকে অতীতের মতো ফিরে পাওয়ার আকুলতা এগুলোই বেশিরভাগ কবিতায় প্রকাশ পেয়েছে। একটা বিষয় খেয়াল করলাম, মোট চল্লিশটি কবিতা হলেও একটি কবিতা রিপিট হয়েছে। ২৪ নং এবং ৩৩ নং একই কবিতা। চাঁদনী আপুর জন্য শুভকামনা রইলো।
Read all reviews on the Boitoi app
চাঁদনী তোমার বইটা পড়েছি, রিভিউ দিতে দেরি করলেও পড়তে দেরি করিনি। অনেক সুন্দর লিখেছো। প্রেম ভালবাসা এগুলো জীবনের একটা অংশ। সব ভালোলাগার মাঝেও কিছু কিছু ক্ষেত্রে ভালোলাগা বেশি থাকে। আমার পড়ার ক্ষেত্রেও তাই হয়েছে। কিছু কবিতা এক্সট্রা ভাল লেগেছে।যেমন, কঠিন বাস্তবতা, পরিবর্তন, ফটো ফ্রেম, একটু না হয়ে থেমো, স্বপ্ন উড়িয়ে বেড়াই। আরো অনেক অনেক সুন্দর লেখা আমাদের উপহার দিবে আশা করি। সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো।
অসাধারণ আকুলতা ভালোবাসায় মাখামাখি বই মনের মাঝে তোমার বাস, এখানে আছে ভালোবাসার আকুলতা, আছে একরাশ অভিমান আর আছে মন ভেঙে দেয়া দূরত্ব। সব মিলিয়ে অসাধারণ
মোট ৪০টি ছোট কবিতা দিয়ে সাজানো বইটা। ভালোবাসা, দূরত্ব, অভিমান বারবার ঘুরেফিরে এসেছে। কবি আকুল হয়ে প্রিয় মানুষকে ভালোবাসা নিবেদন করেছেন নাকি পুরোটাই কল্পনাপ্রসূত পাঠকের হাতেই ছেড়ে দিলাম। শুভকামনা লেখকের জন্য।