

পূর্ণতা বলল,' আম্মা আপনি আমায় শাড়ি চুজ করে দিন।' সোমা বেগম ঠোঁট বেঁকিয়ে বললেন,' ঢং দেখে বাঁচি না কেন আমার পছন্দ করতে হবে? নিজে করে নাও। এসব আত্যিখেতা আমি করতে পারব না।' পূর্ণতা বলল,' আম্মা আমি শুনেছি আপনি নাকি আমাকে প্রথম দেখায় পছন্দ করেছিলেন। এবং কি বিয়ের প্রস্তাব ও দিয়েছিলেন আপনিই। শুধু বিবাহিত জেনেই দ্বিমত করেছিলেন তাই না?' সোমা বেগম মুখ ঘুরিয়ে বসে আছে। ' আরে দিন তো সুন্দর না দিন অসুন্দর একটা চয়েজ করে দিন না।' সোমা বেগম গমগমে কন্ঠে বললেন,' কি বলতে চাও তুমি আমার পছন্দ সুন্দর না?' পূর্ণতা মুখে হাত দিয়ে বলল,' এমা আমি এই কথা কখন বললাম? এভাবে আমি সত্যি কথা কখনোই বলি না। আমি তো জানি সব সময় সত্যি কথা বলতে নেই এটা সবাই হজম করতে পারে না।'
সব মিলিয়ে অনেক ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
ইবুকটা দারুণ হয়েছে। মন ছুঁয়ে গেছে। এবার মনে হচ্ছে যে পুর্ণতা আর প্রভাত এর জীবন এ আসলেই পূর্ণতা নেমে আসছে। হৈমীকের কাহিনীটাও দারুণ ছিলো এত বড় টুইস্ট ছিলো আগে ভাবিনাই। সব কিছুই মিলে অনেক সুন্দর ছিলো।
পূর্ণতা (৩) ও মাই গড,দেখতে দেখতে বছরের শেষ দিকে এমন একটা চমক পাবো কল্পনা করি নি কখনো।ভেবেছিলাম পূর্ণতা (৩) হয় তো সামনের বছরের প্রথম বা মাঝ বরাবর প্রকাশিত হবে কিন্তু আমার জন্য এটাই ছিলো একটা চমকপ্রদ ঘটনা। যাইহোক পূর্ণতা(৩) পড়ে আমি খুব খুশী। কারন পূর্ণতা গল্পের পূর্ণতা নামের মেয়ের জীবনে বিয়ে স্বামী সন্তান সব কিছু মিলিয়ে পূর্ণতা পেয়েছে।যা এক কথায় অতুলনীয় অসাধারণ লেগেছে আমার কাছে। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে আমার কাছে সেটা হলো হালিমা বেগম যে এতোটা জঘন্য কাজ করতে পারে তা তাকে না দেখলে বোঝা যেতো না নিজের মেয়ের জীবন টা এভাবে নষ্ট করে দিতে চাইছিলো কিভাবে।হিমা বিবাহিত মেয়ে তবু্ও তিনি তার মেয়ের বিয়ে স্মরণ উরফ প্রভাতের সাথে দেয়ার জন্য কিরকম মরিয়া হয়ে উঠেছিলো।মেয়ের মাথা নষ্ট করে দিয়েো যে তার স্বামী তাকে মেরে ফেলতে চায়।ছিহহহহ! এমন মা যেন আর কারো না হোক। বছর ঘুরে পূর্ণতার ঘরে একটা মেয়ে হয়।পূণম নাম টা খুব ভালো লেগেছে।হিমার ছেলে হিয়ান বেশ সুন্দর নাম।কিন্তু এদের মধ্যে এমন সাপে নেউলে সম্পর্ক দেখে আমার সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন স্মরণরা কক্সবাজার বেড়াতে গিয়ে ছিলো তখন হিমার সাথে সেখানে থাকা যে মেয়ের সাথে চুলোচুলি বেঁধেছিলো উফফ সেটা দেখার মতো ছিলো।ওই পর্বটা পড়ে আমি হাসি আটকে রাখতে পারছিলাম না সত্যি। আমার কাছে সব মিলিয়ে খুব ভালো লেগেছে পূর্ণতার নামের মতো ই পূর্ণতা পেয়েছে পূর্ণতা গল্পে।