

স্বাধীন হায়দারাবাদ—এক সময়কার উজ্জ্বল স্বপ্ন, আজ বিস্মৃত এক নাম। মাত্র কয়েক দশকের ব্যবধানে তার ইতিহাস মুছে যেতে বসেছে, স্মৃতির পাতায় পড়ে আছে ছায়া-অস্পষ্ট কিছু অধ্যায়। আধিপত্যবাদী ভারতের বয়ানের ভারে চাপা পড়ে গেছে এক উদার, স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন, চার মিনারের গৌরব, আর হাজারো নিরপরাধ মানুষের রক্তাক্ত স্মৃতি। দখলের আগের হায়দারাবাদ কেমন ছিল? কীভাবে হারিয়ে গেল তার স্বাধীনতার অধিকার? কারা ছিল সেই হায়েনার মতো আক্রমণকারীরা, যারা একটি শান্ত দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আবদুল হাই শিকদার ডুব দিয়েছেন ইতিহাসের গভীরে। নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ আর উপেক্ষিত সত্যের টুকরো জোড়া দিয়ে তিনি আমাদের সামনে এনেছেন এক অন্ধকার অধ্যায়—যেখানে ভারতীয় আধিপত্যের মদতপুষ্ট বয়ানকে ভেদ করে উঠে এসেছে লুপ্ত ইতিহাসের নির্মম বাস্তবতা। আবদুল হাই শিকদারের এই গ্রন্থ অতীতের বুকে লেখা সেই অসম যুদ্ধের কথা বলে, যা আজও অগণিত প্রশ্নের মুখে আমাদের দাঁড় করিয়ে দেয়।