

দু'মাস কেটে গেছে চোখের পলকে। স্বরুপ এখন কিছুটা সুস্থ হলেও পায়ের চলাচলে আরো তিন মাস অন্তত লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। প্রথমদিকে সে নিরু-র সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তবে প্রতিবারই তার চেষ্টা বিফলে গেছে। প্রথম প্রথম ফোন কেটে দিলেও এখন তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্বরুপ অবসন্ন মনে বসে থাকে, চোখে তার অজানা এক বিষণ্ণতা। ঠিক তখনই সায়ম খাবারের প্লেট হাতে ঢুকলো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, 'কাল থেকে নার্স আসবে তোর দেখাশোনা করতে। আমি আজ একটু বেরুবো, ওই সফেদ এর খবর নিয়ে আসবো, শেষ বারের মত সব জানিয়ে আসবো।' স্বরুপ কোনো উত্তর দিলো না। কেবল চুপচাপ বসে রইলো, তার মন তো তখনো কোথাও হারিয়ে গেছে, যেখান থেকে ফিরে আসার কোনো চিহ্নও নেই।