

গল্পটা কোন আন্তর্জাতিক ষড়যন্ত্রের নয়, কিংবা ইতিহাসের বুকে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কোন সত্যেরও নয়- যা প্রকাশ পেলে পাল্টে যাবে ইতিহাসের গতিপথ। বরং গল্পটা একজন ডিমোশন পাওয়া পুলিশ অফিসারের। একদিকে পারিবারিক বিপর্যয় অন্যদিকে ডিমোশন পেয়ে ক্যারিয়ারের যখন বারোটা বেজে গেছে এমন সময় অদ্ভ্ভুত এক কেসের দায়িত্ব এসে পড়ে ইন্সপেক্টর আহমেদ বাশারের ওপরে। ময়মনসিংহ শহরের পরিত্যক্ত এক পুকুরের নিচ থেকে উদ্ধার হয় একটি পুরনো গাড়ি, সেটার ভেতরে একজন মানুষের লাশ। এই ঘটনার প্রকৃত স্বরূপ উদ্ধার করতে গিয়ে বাশার যখন দিশেহারা তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে সাংবাদিক জয়া সরকার। অন্যদিকে তাদের সাথে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে আর্কিওলজিস্ট রিফাত মজুমদার। ঘটনার পরিক্রমায় তারা জানতে পারে বর্তমান সময়ের এই অদ্ভুত রহস্য সমাধান করতে হলে তাদেরকে ডুব দিতে হবে অতীতের এক অন্ধকার সময়ে, যখন ভারতবর্ষের বুকে বিচরণ করে বেড়াত হিংস্রতম খুনে ডাকাতের দল, ইতিহাসে যারা 'ঠগী' নামে পরিচিত। বৃটিশ অফিসার ক্যাপ্টেন জেমস ম্যাকফি আর ইন্সপেক্টর আহমেদ বাশারের সাথে আপনাদেরকেও ঠগী'র অন্ধকার ভুবনে নিমন্ত্রণ।
"ইতিহাস আর কল্পনার এক অপূর্ব মিশ্রণ। ইতিহাস আশ্রিত উপন্যাসের প্রতি ভালবাসা থেকেই এই উপন্যাসটি অনেক ভালো লেগেছে। বাস্তব আর কল্পনা মিলেমিশে একাকার। অসাধারণ একটা থ্রিলার। Highly recommended"
ইতিহাস আর কল্পনার এক অপূর্ব মিশ্রণ। ইতিহাস আশ্রিত উপন্যাসের প্রতি ভালবাসা থেকেই এই উপন্যাসটি অনেক ভালো লেগেছে। বাস্তব আর কল্পনা মিলেমিশে একাকার। অসাধারণ একটা থ্রিলার। Highly recommended
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর! রোমাঞ্চকর রহস্যময় এক গল্প। গল্প একটা হলেও দুটি ভিন্ন গল্পের স্বাদ। তবে বানান সমস্যা গুলো এক প্রকার অত্যাচারের মতো লাগলো। একে তো আমার শব্দভাণ্ডার খুবই সীমিত তার উপর নতুন শব্দ যেগুলো চোখে পড়েছো সেগুলোর কোনটা ঠিক কোনটা ভুল তা বুঝার উপায় নেই।
💙💙💙💙
নতুন নতুন বইগুলো আরো বেশি করে নিয়ে আসুন এবং বই কেনার পর একটা অপশন রাখুন যাতে করে সেন্ড টু কিন্ডেল দিয়ে কিন্ডেলে ট্রান্সফার করেও পড়তে পারি
বেশ ভালো গল্প, অবশ্যই সবার পড়া উচিত।
অসাধারণ একটি মৌলিক থ্রিলার।
বইটই অ্যাপে নিজের বইগুলো তুলে দেয়ার জন্য রবিন জামান খান ভাইকে ধন্যবাদ। এইরকম বাকি লেখকেরা এগিয়ে আসলে অনলাইনে বই কেনার এই সঙস্কৃতিটা বেড়ে উঠবে। দেশের প্রকাশনা সংস্থা এবং লেখকদের বাঁচিয়ে রাখতে এই ধরণের উদ্যেগের বিকল্প অন্তত সাদা চোখে আর দেখতে পাচ্ছি না।
বইটই এ্যাপের আমার প্রথম বই। বইটার প্রতি অনেক আগ্রহ ছিলো। যতটুকু আগ্রহ ছিলো লেখক তার সবটুকু পুরোন করতে পেরেছেন। থ্যাংকু রবিন ভাই।