

ভালোবাসা এমন এক অনুভূতি, যে অনুভূতি নিয়ে কারো পাশে থাকলে সে অনুভূতির কাছে সবকিছুই যেন হার মেনে যায়। এ অনুভূতির আসলে কোনো বর্ণনা হয় না। তারপরও আমরা ভালোবাসি, ভালোবেসেই পাহাড়, পর্বত, সমুদ্র পাড়ি দিই। ভালোবাসা পাওয়ার জন্য আমরা অনেক কঠিন সময় পাড়ি দিই। ভালোবাসা খুবই ছোট্ট একটি অনুভূতি, কিন্তু সেই অনুভূতির কাছে আমাদের সকল বাধা বিপত্তি পরাজিত হয়। সেই অনুভূতির সংস্পর্শ পেতে আমরা সমাজ, সংসার, এমনকি পরিবার পর্যন্ত ত্যাগ করি অনেকে। ভালোবাসার মানুষটির সঙ্গে আমরা কাউকে ভাগ দিতে চাই না। ভালোবাসা আমাদের মাঝে মাঝে সন্দেহ প্রবণ করে তোলে। যে সন্দেহের আগুনে হয়তো আমরা উভয়েই পুড়ি। আর সে পুড়ার মাঝেই হয়তো আমরা আনন্দ খুঁজে পাই। ভালোবাসা এমনি এমনি কখনো কখনো মনের আগুনে পুড়ায়, আবার শীতল স্নিগ্ধ বাতাসে মনকে শান্ত করেও দেয়। ভালোবাসা বাঁচতে শেখায়, আবার মাঝে মাঝে মরণের পথ বেঁছে নিতেও বাধ্য করে। এমনি এক প্রকৃত ভালোবাসার গল্প "ভালোবাসা তো এমনি হয়"।
সহজসরল প্রেমের গল্প।আগেকার দিনে ঠিক যেমন হতো।লজিং মাস্টার আর ছাত্রীর প্রেম অতঃপর বিয়ে।সুন্দর প্লট। কাহিনীর পিঠে কাহিনীর মোড় খুব ভালো লেগেছে। লেখিকার জন্যে শুভকামনা।
Read all reviews on the Boitoi app
ফাগুনের এই অলস দুপুরে বইটই থেকে পড়ে ফেললাম জান্নাতুন নাহার চাঁদনী'র "ভালোবাসা তো এমনই হয়" । সত্তর-আশির দশকের গ্রামীণ জনপদের নিটোল প্রেমের গল্প। খুব ভালো লাগলো। আমরা যখন স্কুল-কলেজে পড়েছি তখন এধরনের ঘটনা দেখেছি। গল্পটা পড়তে পড়তে বেশ কটি ঘটনা মনে পড়ে গেল। অনেক অনেক শুভকামনা চাঁদনী'র জন্য।
পড়ে ফেললাম Jannatun Nahar Chadni চান্দুঁর লিখা ভালোবাসা তো এমনি হয়, গ্রামীণ পটভূমিতে লিখা আর ৭০ দশককে খুব সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন আর সাথে আছে ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা আর সেই ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা।পড়ে মনে হয়েছে সত্যিকারের ভালোবাসাগুলো তো এমনি হওয়া উচিৎ। চমৎকার গল্পটা চাইলে পড়তে পারেন বইটই এ্যাপে।লেখকের জন্য শুভ কামনা💖💖💖
বইটি পড়ে সবাই মন্তব্য করবেন প্লিজ।