

দুষ্টু মিষ্টি চরিত্রের পড়াচোর এক মেয়ের বইপ্রেমী এক ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্কের।দুজনের দুই রকম ধারণা বিদ্যা নিয়ে কিন্তু ভাগ্য তাদের এক করে দেয়।
Valo
Read all reviews on the Boitoi app
একটা সাজানো-গোছানো সুন্দর গল্প,,,অসাধারণ লেখনি❤️
ফেসবুকের লুকোচুরি গল্প পড়ে এটা পড়তে আসা। নীরা চরিত্র অতি দুষ্টু হলেও মন কেড়ে নেওয়ার মত।ক্যাডার সাহেব দ্বীপ যেমন শান্ত তেমন বুদ্ধিমান।এমন একটা স্বামী পাইলে জীবনে কিছুই লাগে না।😊 আহা কি সুন্দর বউ ঘুম থেকে না উঠলে জোর করে উঠিয়ে পড়াতে বসায়।শুধু একটা জুটি মিস করলাম।নীরব দীপান্বিতা।যদিও এখানে তেমন ভাব আসেনি যে ওরা এই বইতে একটা জুটি হতে পারে।যেটুকুই দেওয়া ছিলো সুন্দর ছিল।দ্বীপ নীরার জুটি পেয়ে খুব খুব খুব খুশি।💜
ক্যাডার সাহেব আমার অতি প্রিয় এক চরিত্র। যার মাঝে আমি দেখি ধৈর্য।আসলেও এমন ব্যক্তির মাঝে ধৈর্য বেশীই মানায়।এরপর তার দুষ্টু বউ।তাকে তো বলতে গেলে এক কথায় বলতে হয় গুণ্ডী মেয়ে।মুখের উপর সত্যটাই বলে দেয়।কথার মাঝে লজিক থাকে অবশ্য।ফেসবুকের লুকোচুরি গল্প পড়ে এখানেও লুকোচুরি গল্প পড়তে এসেছি।অসাধারণ লেগেছে বইটি।তবে একটু রোমাঞ্চকর মুহূর্ত কম ছিল হাস্যকর মুহূর্ত বেশি ছিল।মা মেয়ের মুহূর্ত পড়তে গিয়ে আমার আর আম্মুর মুহূর্ত বেশি মনে পড়ল।আমিও পড়াচোর সেই সাথে আম্মুর সাথে তর্ক করি প্রায় প্রায়।বাস্তব জীবনে এটুকু ঘটেই থাকে আমাদের সাথে।সবকিছুই ভালো লাগছে।শুধু বলল আরেকটু সংশোধন করবেন।ভবিষ্যতে এমন চরিত্র দিয়ে আরো ভালো ভালো বই উপহার দিবেন আমাদের।আমরা এমন দুষ্টু মিষ্টি খুনসুটি দেখতে আগ্রহী।ধন্যবাদ লেখিকা।