

দুই প্রান্তের ভিন্ন মেরুর মানুষ তারা দু'জন। নিজেদের অজান্তেই ভালোবেসেছে একে অপরকে, অথচ মুখ ফুটে বলতে পারছে না। প্রকাশ করতে পারছে না তাদের অনুভূতিকে। রোজ তাদের দেখা হয়, কয়েক সেকেন্ডের চোখাচোখি হয়। মনের অজানা অনুভূতি সেই কয়েক সেকেন্ডের চোখাচোখিতে আদান-প্রদান হয় বিনি সুতায়। কিন্তু তবুও তারা অপরিচিত! হঠাৎ এক ঝড়ের রাতে বদলে যায় তাদের জীবন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় আবদ্ধ হয় এক পবিত্র বন্ধনে! দিন বদলাতে থাকে। এরপর কি হলো? অনুভূতির পালাবদল কি হলো তবে? তাদের প্রেমটা কি আদৌও হলো? ভালোবাসার কথা কি তারা বলতে পেরেছিল মুখ ফুটে? জানতে হলে পড়ুন “প্রেমফোড়ন”।
"প্রথমেই লেখিকা কে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ,আমাদের এত সুন্দর একটা লেখনী উপহার দেওয়ার জন্য। আমি যত বারই ফেসবুক এর দুটো গল্পও পড়েছি তখন থেকেই আমার ইচ্ছা ছিল এটা পড়ার, কিন্তু ফোনের টেকনিক্যাল ইস্যু থাকার জন্য অবশেষে ডের বছর পর আমি এই গল্পঃ টা পড়তে পেরেছি।এবং আমি স্যাটিসফাইড হয়েছি। এই গল্পের আহিয়ান এর চরিত্রের মধ্যে দিয়ে বোঝা যায় ভালোবাসা থাকলে দারিদ্রতার মধ্যেও সুখে থাকা যায় ।ওভারঅল বলতে গেলে এই গল্পঃ টার মধ্যে আমি শান্তি খুঁজে পাই ।এই গল্পঃ এবং এই গল্পের লেখিকা দুজনেই আমার সবথেকে প্রিয় 🥰🥰🥰 । তাই আমার তরফ থেকে লেখিকা কে কয়েকশ 😘😘😘 উপহার দিলাম।"
প্রথমেই লেখিকা কে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ,আমাদের এত সুন্দর একটা লেখনী উপহার দেওয়ার জন্য। আমি যত বারই ফেসবুক এর দুটো গল্পও পড়েছি তখন থেকেই আমার ইচ্ছা ছিল এটা পড়ার, কিন্তু ফোনের টেকনিক্যাল ইস্যু থাকার জন্য অবশেষে ডের বছর পর আমি এই গল্পঃ টা পড়তে পেরেছি।এবং আমি স্যাটিসফাইড হয়েছি। এই গল্পের আহিয়ান এর চরিত্রের মধ্যে দিয়ে বোঝা যায় ভালোবাসা থাকলে দারিদ্রতার মধ্যেও সুখে থাকা যায় ।ওভারঅল বলতে গেলে এই গল্পঃ টার মধ্যে আমি শান্তি খুঁজে পাই ।এই গল্পঃ এবং এই গল্পের লেখিকা দুজনেই আমার সবথেকে প্রিয় 🥰🥰🥰 । তাই আমার তরফ থেকে লেখিকা কে কয়েকশ 😘😘😘 উপহার দিলাম।
Read all reviews on the Boitoi app
খুবই চমৎকার একটি গল্প ।
আহিয়ান আর নিহা আমার প্রিয় জুটি 🤍🤍🤍 সত্যি বলতে আমি যতবারই এই গল্পটা পড়েছি এই বইয়ের প্রেমে পড়েছি।। আহিয়ানকে বাস্তবে অনুভব করেছি। মিমি আপু তুমি বেস্ট 💖
অনেক সুন্দর একটি গল্প আপু । খুব পছন্দের একটি জুটি। ভালোবাসার ফোড়ন গল্পের মাধ্যমে তোমার গল্প পড়া start করি । একদিন ফেসবুকে গল্প পড়ার জন্য ঢুকি । Scroll করতে করতে এই গল্পটি আসে। সম্ভবত ২ বছর আগে পড়েছি । হুট করে দেখি নায়িকার নামের সাথে আমার নামের মিল । অর্থাৎ নায়িকার নামও নিহা আর আমার নামও নিহা । অনেক গল্পই পড়েছি কিন্তু এই প্রথম কোনো গল্পের নায়িকার সাথে আমার নাম মিলে গেল (এখন হয়তো বিভিন্ন গল্পের বিভিন্ন চরিত্রের নাম নিহা থাকতে পারে কিন্তু এই গল্পই প্রথম যেখানে নায়িকার নাম নিহা পেয়েছি ; তাই একটু স্পেশাল এই গল্পটা আমার কাছে ) সত্যি কথা বলতে নিজের নামের সাথে নায়িকার নাম মিলে গেছে বলেই গল্পটা পড়া শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে যে গল্পটা এত ভালো লাগবে বুঝতে পারিনি । আমি আগে কখনো কোন ই-বুক কিনিনি । আজকেই টাকা দিয়ে প্রথম কিনলাম সাথে অবশ্য আরেকটা কিনেছি । কিন্তু কয়েকদিন আগে যে তুমি ফ্রিতে ইবুক ছাড়লে না শান্ত আর নিঝুমের ওটা দেখার সাথে সাথেই কিনে ফেলেছি । ওই গল্পটাও অনেক সুন্দর । তুমিই প্রথম লেখিকা যার ই বুক আমি কিনেছি । অবশ্য শুরুটা ফ্রি ই-বুক দিয়ে হয়েছে 😅 তাও ওটা তোমার বই ই। তারপরে অবশ্য অনেক ই-বুকে কেনা হয়েছে । কিন্তু আহিয়ান আর নিহা জুটিটা অনেক পছন্দের এখন নিজের নামের জন্য না এমনিতেই এখন অনেক ভালো লাগে । মলাট বইটা কেনার ও ইচ্ছা আছে । এখন দেখি কবে কিনতে পারি । আর তোমার গল্পগুলো বেশ সাবলীল হয় অশ্লীলতা বিহীন হয় এ কারণে আরো বেশি ভালো লাগে । তোমার লেখনীয মাশাআল্লাহ অনেক সুন্দর । শুভকামনা রইল আল্লাহ ভবিষ্যতে তোমাকে আরো বড় লেখিকা বানাক । এরকম অশ্লীলতা বিহীন সাবলীল গল্পই তুমি আমাদেরকে বারবার উপহার দাও এটাই চাওয়া। আল্লাহ তোমার মনের সব আশা পূরণ করুক তোমাকে ভালো রাখুক । আমিন । [বি.দ্র : আমি কখনো কোন গল্পের রিভিউ দেইনি । (আর সত্যি কথা বলতে দিলেও মনে পড়ছে না কেন জানি) আর ইবুকে তো কখনোই না এই প্রথম দিলাম গুছিয়ে ভালোভাবে লিখতে পারিনি। তাই ভুল ত্রুটি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো 🙏🙏🙏.... ধন্যবাদ]
এক কথায় অসাধারণ 💗💗💗💗
Nice khub valo
ই-বুক টা আনেক সুন্দর এই ই-বুক টা আনেক দিন দরেই সেল্ফি ছিল পড়া হয়ে উঠে নাই আজ পড়লাম আর শুরু করার পর কখন যে শেষ হয়ে গেল টেরই পেলাম না। এ গল্পের কিছু কিছু আংশ আমার একটা আনেক পছন্দের গল্পের সাথে মিল ছিল। গল্পটা পরে ভালোলাগলো।
মিমি আপু আপনার মনে আছে কেউ একজন আপনাকে বলেছিল ভালোবাসার ফোড়ন গল্পের ই-বুক বার করার জন্য?? আমি সেই।আমি যখন জনতে পারসি যে ই-বুক বার হয়েছে আমার কী পরিমাণ খুশি লেগেছে আমি বলে বুঝাতে পারবো না।আর গল্পের কথা - আপনার গল্প সবসময়ই শ্রেষ্ঠ আর তার মধ্যে যদি সেটা আহি আর আহির ভুতনি বউের হয় তাহলে ত কথায় নাই। প্রেমফোড়ন গল্পটা অসাধারণ হয়েছে।নতুন এক আহিয়ান কে দেখলাম যে সিজন ১/২ আর বই থেকে পুরো আলাদা । আর অন্য সিজন গুলোতে আমার একটা ছোটো আপসোস ছিলো তা হলো মনের কথা জানানোর পর ওদের একসাথে সংসার এর বেশি পর্ব ছিলো না কিন্তু এটা পড়ে আপসোস ঘুচে গেছে। সরাসরি কোনো মনের কথা হয়নি তারপরও ওদের কেমিস্ট্রির জবাব নেই।আবার এই পার্ট এ নিতিকেও ভালো লাগলো ও নিজে থেকেই বুঝতে পারেছে।মোট কথা প্রেমফোড়ন পুরো ছিলো শুধু আহি আর নিহা কে নিয়ে বিষয়টা অনেক ভালো লাগলো। ওদের মাঝের বোঝাপড়া, ছোটো সংসার, মিষ্টি ঝগড়া, মনে মনে মিল সবটা মিলিয়ে অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এমন একটা মাস্টারপিস এর জন্য।
অসাধারণ একটি উপন্যাস। আহিয়ান আর নিহা মানেই অন্যরকম এক অনুভূতি। এদের যতই পড়ি শুধু পড়তেই মনে চায়। ভালোবাসার ফোড়ন উপন্যাসের মধ্য দিয়েই আমার উপন্যাস জগতে আসা। আহিয়ান এবং তার ভূতনি বউকে নিয়ে লেখা সব উপন্যাস আমি পড়েছি। আমার এত ভালো লেগেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। টাকার বিলাসিতা ছাড়াই শুধু ভালোবাসা দিয়ে মানিয়ে নিয়ে কীভাবে সুখে থাকা যায় তা এই উপন্যাসটি পড়লেই বোঝা যায়। তবে আর একটু বড় হলে ভালো হতো। আমার মনে কিছু প্রশ্ন ছিল — "আহিয়ান কী তার বাবার বাড়ি ফিরে গিয়েছিলো? সে কী তার বাবার কাছে ক্ষমা চেয়েছিল?" তোমার সব গুলো উপন্যাসের মধ্যে আহিয়ানকেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমনে তো আহিয়ান দুষ্টু কিন্তু এইবার সে আরেকটু বেশি দুষ্টু ছিল 🤭🤭 এবার তার কান্ড দেখে লজ্জায় আমার গাল লাল হয়ে গিয়েছিল 🙈🙈। আপু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ প্লিজ আহিয়ান এবং তার ভূতনি বউকে নিয়ে আবার লেখিও।
খুব সুন্দর ছিলো আরও বড় হলে ভালো হতো মন ভরে নাই ওরাতো বাবার বাড়িতে ফিরে গেলো না, তাহলে শেষে কি আহিয়ান আর বাবার কাছে ক্ষমা চায়নি,?" ওদের একটা বাচ্চা হলে আরও ভালো লাগতো! যতই পড়ি মন ভরে না 😭😭 এতো ছোট কেনো আর একটু খানি বড় হলে কি হতো আবার আহিয়ান কে পড়তে চাই তোমার সব গুলোর গল্পের মাঝে আহিয়ানকেই সবচেয়ে বেশি ভালো লেগেছে 🤭 এইবার সে অনেকটা দুষ্টু ছিলো আমি নিজেই লজ্জা পেয়েছি আহিয়ানের কান্ড দেখে যাই হোক অসাধারণ ছিলো বই হতে ই বুক আহিয়ানকে সব যায়গায় পড়েছি তাও মন ভরছে না আরও পড়তে মন চাইছে সময় হলে আবার লেখিও আহিকে 🥰