

এই ২৫ বছরের জীবনপ্রবাহে কত শত মুখ এসেছে, মিলিয়ে গেছে সময়ের অতল গহ্বরে। কিন্তু সেদিন—সেই রাতের স্নিগ্ধ আঁধারে, আমি থমকে দাঁড়িয়েছিলাম। যেন নিয়তি নিজ হাতে আমার পথের সামনে এক রহস্যময় আকাশ খুলে দিয়েছিল, যেখানে একজোড়া গভীর চোখ তার সমস্ত সৌন্দর্য নিয়ে আমার হৃদয়ের দরজায় করাঘাত করেছিল। বোরকার আড়ালে ঢাকা ছিল তার মুখ, অথচ তার চোখের ভাষা যেন এক অদৃশ্য মায়াজাল বুনছিল আমার চারপাশে। তার কণ্ঠ শুনে মনে হয়েছিল, এ কোনো শব্দ নয়, কোনো ভাষা নয়—এ এক মোহ, এক অপার সুর, যা আমার অস্তিত্বের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছিল। সেদিনই বুঝেছিলাম, ভালোবাসা কখনো দেখা যায় না, ছোঁয়া যায় না—শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। তারপর থেকে আমার প্রতিটি ভোর শুরু হয়েছে তার চিন্তায়, প্রতিটি রাত্রি শেষ হয়েছে তার স্মৃতিতে। আমি জানি না, কেমন করে এক অচেনা নারী আমার চেতনাকে এমন গ্রাস করল, কেমন করে তার অনুপস্থিতিও আমার জীবনের অংশ হয়ে উঠল। জানি শুধু, তার প্রতি আমার অনুভূতি কোনো সাময়িক আবেগ নয়, কোনো অলীক স্বপ্ন নয়—এ এক নৈঃশব্দ্যের গান, যা আমি হৃদয়ে বয়ে চলেছি এতদিন ধরে। ❝এখন যদি আপনি দূরে সরে যান, তবে আমি হবো ব্যথার একান্ত ভাষ্য; যদি কাছে আসেন, তবে আমরা হবো সুধামাখা উপাখ্যানের রক্তে লেখা এক গ্রন্থ।❞ উইল ইউ ম্যারি মি, মিস আলো?
ভালো ই লেগেছে গল্পটা, তবে এখন ইরফান এর মত মানুষ কোটিতে একজন হয়,
Read all reviews on the Boitoi app
আমি আপুর পুরাতন পাঠিকা 💗 আপুর গল্পের রিভিউ দিতে দিতে আমার মুখের বুলি ফুরিয়ে গেছে তাহলে মনে করেন আমি আপুর গল্প কতটা পছন্দ করি🥰🤍 আপু তুমি অনেক দূর এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি 🌸 আর এই ই-বুক টা কিছু সমস্যার জন্য শুরুতে কিনতে পারিনি কিছু মনে করো না💙