

ও ছিল পাহাড়ি এক বুনোফুল। সবার আড়ালে, অযত্নে, অপ্রেমে বেড়ে ওঠা কোনো সত্ত্বা। যার জন্মের মতো, নিঃশেষ হওয়াও লেখা অবহেলার কালিতে। ও ভাবেনি, অসময়ে, বড্ড অপ্রত্যাশিতভাবে একদিন ইনতিসার নামক একটা মানুষ এসে ওর ধারণাকে এভাবে পাল্টে দেবে। গহীন বনের সামান্য বুনোফুলকে চিরআরাধ্য ভেবে কামনা করবে দিন-রাত। মানুষটার এত আর্জি, এত ভালোবাসার বিনিময় আদতে কীভাবে করবে নীরদ? ওর ভেতরে যে ভালোবাসার শক্তি আর একফোঁটা অবশিষ্ট নেই। দুর্বোধ্য অন্ধকারের অতলে তলিয়ে যেতে যেতে ইদানীং ওর চেতনা চিৎকার করে শুধু বলতে চায়, "ভুল সময়ে ভালোবাসা দরজায় কড়া নেড়েছে। একটা লম্বা সময় ভালোবাসাবিহীন থাকার পর, এখন এই ডাকে সাঁড়া দেওয়া ওর আর মানায় না; একদম মানায় না। যতটুকু মানায়, তা শুধু নশ্বর পৃথিবীর বুক থেকে চিরতরে বিলীন হওয়া। কেন যে ইতি আসছে না! এতটুকু সময়ের অসহ্য জীবন আজ বড্ড ভারী লাগে, বড্ড ভারী..." বসন্তের ওই বিভ্রান্ত অন্ধকারে হারিয়ে যাবার পর ঠিক কী হয়েছিল নীরদের সাথে? কেন আলোর দিশায় ছুটে চলা মেয়েটা হুট করে আজ অন্ধকারে হারিয়ে যাবার জন্য এভাবে মরিয়া হয়ে উঠল? আর ইতি... সত্যি কি কামনার মতো করেই সে অনায়াসে পেয়ে যাবে তার জীবনের অন্তিম ভাগকে? নাকি অন্তিম সিঁড়ি থেকে তাকে আরাধ্য করা মানুষটা টেনে নিয়ে নতুন সূচনার সাথে পরিচয় করাবে?
গল্পটা হয়তো সাধারণ কিন্তু তোমার লেখা তাকে অসাধারণ ভাবে গড়েছে। ১ম অধ্যায়ে যতটা এলোমেলো ছিলাম, ২য় অধ্যায়ে এসে তা তুমি যত্ন সহকারে গুছিয়ে দিয়েছে৷ শুভকামনা রইল। তোমার লেখার ধার আরও তীক্ষ্ণ হোক।
Read all reviews on the Boitoi app
আহহহহহহ! ইনতিসার কি করলা এইটা তুমি! জাস্ট পাগল।বানায় ফেললে আমাকে তোমার প্রেমে! নীরদ এর জন্য এত কাদলাম! উফফফফ ইনতিসার এর সুইটহার্ট হয়ে সারাজীবন সুখী থাকো নীরদ🥹❤️
ভালো লেগেছে।
প্রথম খন্ড পড়ার পর কত যে অপেক্ষায় ছিলাম দ্বিতীয় খন্ডের। তবু তোমাকেই প্রথম দিনে কিনেছি কিন্তু ঈদের ব্যস্ততার জন্য পড়ার সুযোগ পায়নি। পড়তেই নিয়ে শুরুতে নীরদের সাথে এমন হলো বলে কিছুতে মানতে পারতেছি না। এতো এতো খারাপ সব নীরদের সাথেই কেন হলো। নীরদের অবস্থার কথা চিন্তা করলেই তো শিউরে ওঠছি আমি। ভ্যাগিস ইনতিসার ছিলো নীরদের না হলে কত কত নীরদ এমন অকালে মারা যায়। ইনতিসারের ধৈর্য, ভালোবাসা সব মিলে নীরদকে সুস্থ করতে সাহস দিয়েছে। অপরাধীরা শাস্তি পেয়েছে দেখে খুব ভালো লেগেছে। শুরুটা কষ্ট দিয়ে হলেও শেষটা মন ভালো করে দিছে।
মাশাআল্লাহ! দ্বিতীয় খণ্ড টাও সুন্দর হয়েছে। পূর্ণতা পেয়েছে। ★ভালোবাসাতো এমনই হওয়া উচিৎ নিঃস্বার্থ...! জীবন মানেই যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে সহযোদ্ধা কী সবাই পায়...!?ভাগ্যবানেরাই পায়...!!! ★কী নির্মম...! সমাজের একটা স্তর(ভালোমানুষীর মুখোশ পরা) ,বিত্তবান হলেই কী দুর্বল দের ওপর চড়াও হতে হবে...!!এ যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রক্তের সম্পর্কেরও কোনো মূল্য নেই এদের কাছে...?ক্ষমতাই সব...!! বর্তমান সমাজের একটি বাস্তব চিত্র লেখিকা আপু সুন্দর ভাবে তুলে ধরেছেন...। ★উপন্যাসের থ্রিলিং মোড় গুলো ভালো লেগেছে। ভাই-বোনের খুনসুটি গুলোও মজার হয়েছে। সবমিলিয়ে ভালো লাগলো অনেক। আরও ই-বুকের প্রত্যাশায়...!!!
'বিভ্রম বসন্তের' পর অপেক্ষা করতে করতে কালবৈশাখী ঝড়ের তান্ডব পেরিয়ে 'তবু তোমাকেই' একটা স্নিগ্ধ বসন্তের মত। পৃথিবীতে কত কত নীরদ অথচ ইনতিসার.... নীরদ ইনতিসার ভাসুক ভালেবাসার ভেলায়।🌸🧡