

পূর্বের কোনো সাড়া নেই। পুরো নিরুত্তর। যেন সাব্বিরের উপস্থিতিই নেই এই রুমে। সাব্বির গভীরভাবে পূর্বের চোখে তাকালো। সাথে সাথে দৃষ্টি আটকালো পূর্বের লালচে চোখ দুটোয়, যার ভেতরে চকচক করছে তরল কিছু একটা। এই দৃশ্য যেন বিশ্বাস করতে পারছে না সাব্বির! বিস্ময়ে হতভম্ব, বাকরুদ্ধ সে! সে তো কখনও দেখেনি পূর্বকে কাঁদতে। না, শুধু সে নয়—কেউই দেখেনি। এই মানুষটা কাঁদবে? যে গ্যাংস্টার জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও কখনও নিজের দুর্বলতা প্রকাশ করেনি, যে ঠান্ডা মাথায় কত শত সিদ্ধান্ত নিয়েছে, কত রক্ত ঝরিয়েছে! সে আজ কাঁদছে? সাব্বিরের নিজেরই গলা শুকিয়ে এলো। সে জানে, ছেলেরা এমনি এমনি কাঁদে না। আর পূর্ব তো... একদমই না। তাহলে আজ জীবনে প্রথমবার তার বন্ধুর চোখে এই অশ্রু কেন? সাব্বির থমকে গেল। সে কী বলবে? কী বললে এই মানুষটার বুকে জমে থাকা শূন্যতা একটু হলেও কমবে? কীভাবে তাকে সান্ত্বনা দেবে?
"সুহাসিনী মিমির পূর্ব মির্জা আমার সবচেয়ে প্রিয় চরিত্র। তবে মেহরীশের চরিত্রটা একটু ম্লান লাগে, পূর্বের ব্যাক্তিত্বের ছটায়, নাকি এমনি নিষ্পাপ চরিত্র আঁকতে চেয়েছেন লেখিকা? ফেসবুক ভার্সনটা বেশি সুন্দর নাকি ইবুকটা ডিসাইড করতে পারছিনা। ভাগ্যিস দুটো পর্ব বের হবার পর পড়েছি। নয়ত প্রথম পর্ব পড়ে তো মাথায় হাত, পাগল পাগল লাগছিল, কি হলো, কিভাবে হলো। টেনশনে ফেলে সমাপ্তি ঘটালেন লেখিকা। সব রহস্যের জট খুলতে ২য় পর্ব সাথে সাথেই পড়লাম। এবার শান্তি। ❣️❣️❣️"
সুহাসিনী মিমির পূর্ব মির্জা আমার সবচেয়ে প্রিয় চরিত্র। তবে মেহরীশের চরিত্রটা একটু ম্লান লাগে, পূর্বের ব্যাক্তিত্বের ছটায়, নাকি এমনি নিষ্পাপ চরিত্র আঁকতে চেয়েছেন লেখিকা? ফেসবুক ভার্সনটা বেশি সুন্দর নাকি ইবুকটা ডিসাইড করতে পারছিনা। ভাগ্যিস দুটো পর্ব বের হবার পর পড়েছি। নয়ত প্রথম পর্ব পড়ে তো মাথায় হাত, পাগল পাগল লাগছিল, কি হলো, কিভাবে হলো। টেনশনে ফেলে সমাপ্তি ঘটালেন লেখিকা। সব রহস্যের জট খুলতে ২য় পর্ব সাথে সাথেই পড়লাম। এবার শান্তি। ❣️❣️❣️
Read all reviews on the Boitoi app
অসাধারণ গল্প এটা♥️পূর্ব ভাইকে যতবার পড়ি ততই নতুন ভাবে পাই🥰। পূর্ব ভাই হলো নেশা ওই বিদেশী দামি পারফিউমের মত😁, পাওয়ার ইচ্ছে আছে কিন্তু ক্ষমতা নেই এমন ব্যাপার। মনে হচ্ছিল ইসস শেষ না হোক আর একটু দেখাক কিন্তু শেষ তো হতেই হতো । বেশি ভালো লাগে পূর্ব ভাইয়ের তুই আর আপনি টা😘 অনেক অনেক ভালোবাসা আপু আপনার জন্য ♥️♥️এত সুন্দর ভাবে পূর্ব ভাইকে আমাদের মাঝে এনেছেন। আর কোনো নতুন কাহিনীতে পূর্ব ভাইকে চাই ♥️🥰
খুব ভালো লাগছে।
দ্বিতীয় খন্ডে আমি একটু হতাশ আছি কারণ পূর্ব আর মেহের এর একটা দুষ্টু মিষ্টি সাংসারিক জীবন দেখতে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না । এটা নিয়ে আমি ভীষণভাবে হতাশায় আছি । পরিপুর্ণতাই ও যেন আমার আক্ষেপ রয়ে গেলো । কিন্তু আশা করছি আপু পরের কোনো গল্পে আপনি এই আক্ষেপ পূরণ করে দেবেন।গল্পের প্রতিটা চরিত্র কে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে আপু । আমি যেহেতু ইন্ডিয়া থেকে পড়ছি আমার বইটা কিনতে প্রচুর অসুবিধা হয়েছে । আমি আপুকে কন্টিনিউয়াসলি ভাবে মেসেজে করেছি , কিন্তু আপু কোনো রকম বিরক্তি প্রকাশ করেনি ,হয়তো পাঠিকা হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই ছিল । সে আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে । সত্যি কথা বলতে বইয়ের মূল্য দিয়ে ভিতরের ভালোবাসা অনুধাবন করা যাই না যতক্ষণ আমরা বইটা না পড়ি । অনেক ভালোবাসা আপু আপনাকে ।
ইশশশশশশ যে মারাত্মক সুন্দর হয়েছে।আমার পরা বেস্ট থিম গল্প এটা। এত মায়া আর আবেগ দিয়ে লিখা যে বার বার পরতেই মন চাই আমার। আমার সাইকো সাহেবকে কষ্ট দাওয়ার জন্য আমি তোমার ওপর নারাজ।একেতো আমার থেকে কেড়ে নিয়ে গেছো ওরে আবার কষ্ট দিছো খুব রাগ করছি তোমার ওপরের। পরবর্তী তে এমন ভাবে আমার জাননকে কষ্ট দিলে আমি তোমাকে বিনা টিকিটে উগান্ডা ঘুরায় আনবো কিন্তু বলে রাখলাম। আল্লাহ তোমাকে বুঝদার করুক আমার জামাই কে আমার কাছে ফিরিয়ে দাওয়ার জ্ঞান দান করুক তোমাকে। আমিন !আমিন! আমিন! তোমার লেখা আমার প্রথম থেকে মন কেড়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না।আর সব থেকে মন কেড়েছে আমার বিগত ৫ বছরের সাহিত্য জীবনের এই চঞ্চল মনটাকে ।যার সৃষ্টি তুমি তোমার নিজ মেধা দিয়ে সৃষ্টি করেছো।তোমার তৈরি ব্যাক্তিত্বের প্রেমে দেওয়ানা হয়েছি পুরোপুরি।মনের খই হারিয়ে ফেলেছি সম্পূর্ণভাবে তার প্রতি। কল্পনায় এতো করে যে একটা মানুষকে এত অনুভব করা যায় সেটা তোমার তৈরি ব্যাক্তিত্ব না পড়লে আমি উপলব্ধি করতে পারতাম না কখনো। ধন্যবাদ আপু তোমাকে এতততত সুন্দরভাবে আমাদের মাঝে তাকে উপস্থাপন করার জন্য।আরো বেশি দূর এগিয়ে যেও। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অবিরাম ভালোবাসা আমার জাননস কিডনি পাখি তৈরিকৃত শয়তান বেডি 😛/কলিজার আফা😘😘😘
অসাধারণ একটি গল্প।। গল্প পড়ে কখনো হেসেছি আবার মন খারাপ করেও থেকেছি । সর্বোপরি খুব সুন্দর গল্প । 🥰 পূর্ব ভাইকে যত পড়ি তত আরো পড়তে মন চায় । ইচ্ছে করছিল গল্পটা শেষ না হোক । সত্যিই অসাধারণ 🍁 🥰
এতদিন অপেক্ষা করে গল্পটা পেলাম, তোমার লেখা গল্প গুলো আমার ভীষণ ভালো লাগে, সবসময়ের মতো এবারেও ভীষণ ভালো লেগেছে গল্পটা আমার কাছে
এতো দিনের অপেক্ষা অবশেষে স্বার্থক হলো, দ্বিতীয় খন্ডের অপেক্ষায় ছিলাম, আপু একদম পুষিয়ে দিয়েছেন এতো দিনের অপেক্ষা খুব ভালো লেগেছে পড়ে☺️ এক কথায় অসাধারণ ❤️🥰 অসম্ভব সুন্দর হয়েছে লিখনী পূর্ব আর মেহরীশ আমার অসম্ভব ভালো লাগার একটি জুটি ❤️ ধন্যবাদ লেখিকা আপু সুন্দর গল্পটা আমাদের উপহার দেয়ার জন্য ☺️❤️
ওভারল অনেক ভালো লেগেছে।🎀♥️ কিন্তু তাদের সংসার দেখার খুব ইচ্ছে ছিলো শেষের দিকে পেলাম না। একটু খানি হতাশ! 😪