

হাতে হ্যান্ডকাফ আটকানো অবস্থায় ভিজিটর রুমে ঢুকলো তিতলি। স্বচ্ছ লোহার বেড়াজালের ওপারে দাঁড়ানো লোকটাকে দেখে ত্রস্ত পায়ে ছুটে গিয়ে খামচে ধরলো লোহার নেট। কান্না ভেজা হাসি হেসে হৃদয়ের সবটুকু কষ্ট নিংড়ে দুর্বল গলায় ডেকে উঠলো… ‘মামা! মামা তুমি এসেছো! মামা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি! আমি সম্পূর্ণ নির্দোষ! প্লিজ মামা আমাকে বিশ্বাস করো! মামা..!” ‘খবরদার! তোর ওই নোংরা মুখ দিয়ে আর কোনো দিন আমায় মামা বলে ডাকবি না বলেদিলাম।” কাহিনীর শুরুতেই ঘটে যায় এক রহস্যময়ী রমণীর ভয়ানক কার অ্যাক্সিডেন্ট। তারপরের পর্বে আমরা দেখতে পাই তিতলি নামের মেয়েটি করাগারে বন্দী। আচ্ছা, আপনাদের কী জানতে ইচ্ছে করে না কে এই তিতলি? কেনই বা সে আজ চৌদ্দ শিকের কারাগারে বন্দী? কী এমন অপরাধ করেছে সে যে তাকে এভাবে কারাবাসে রাখা হয়েছে? আচ্ছা, সে কী শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল? নাকি রয়ে গেছিল কারাবাসের অন্ধকার জগতে? আর ওই যে রহস্যময়ী রমণী, কে ছিল সে? শেষ পর্যন্ত সে কী বাঁচতে পেরেছিল ভয়ানক মৃত্যুর করাল গ্রাস হতে? জানতে চাইলে অবশ্যই পড়ুন "অকল্পনীয়"....
লেখিকা আমার অত্যন্ত প্রিয়। তবে সাধারণ প্লটের উপর লেখা একটি অত্যন্ত সুন্দর গল্প 'অকল্পনীয়'। পিসতুতো বোনের উপর হিংসা থেকে কিভাবে একটি মেয়ে হয়েও এত বড় ক্ষতি করে দেয় ছোট থেকে একসাথে বড় হওয়া মিলি তার পিসতুতো বোন তিতলির , সেটি জানতে হলে গল্পটি পড়তে হবে। এছাড়াও যে রহস্য ঘনীভূত হয়েছে সেটাও লেখিকা দক্ষ হাতেই লিখেছেন। তবে এই গল্পটি হুট করেই যেন শেষ হয়ে গেল। তবে এই গল্পটি নিয়ে একটু বেশি আশা ছিল লেখিকার কাছ থেকে। আশা করছি পরবর্তী ক্ষেত্রে লেখিকা নিরাশ করবেন না তার পাঠক পাঠিকাদের।
Read all reviews on the Boitoi app