

পৃথিবীতে এই প্রথম বোধ হয় কোনো বৌভাতে বউ-জামাই কেউ উপস্থিত নেই। তাদের বাবা-মাও উপস্থিত নেই। তবুও আমন্ত্রিত মেহমানদের জন্য আয়োজন চলছে। এবং কেউ উপস্থিত না থাকলেও এখানে হাসি-আনন্দের কমতি নেই। নতুন বউ যে লোক হাসানো কাজ করছে, তাই নিয়েই সবাই হাসিঠাট্টা করছে।
"এক বসায় পড়ে ফেলার মতো ছিমছাম মিষ্টি একটা ইবুক। বর্ণনা মেদহীন, কাহিনি টেনে বড় করার প্রবণতা নেই বলে একদমই বিরক্তি আসেনি পড়তে গিয়ে। জিনিয়া মূল কেন্দ্র হলেও গল্পটা মূলত টেনে নিয়েছে শোভন। সেই এই গল্পের স্পন্দন। ওর দায়িত্বশীলতা, যত্ন, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। শেষ করার পর মনে হচ্ছিলো ইশ আরেকটু পড়তে পারলে ভালো লাগতো। সব মিলিয়ে অসাধারণ।"
আপনার অদ্ভুদ একটা নিরেট ক্ষমতা আছে গল্পকে স্বচ্ছন্দে টেনে নিয়ে যাওয়ার। গল্প সাধারণ কিন্তু উপস্থাপন অসাধারণ। ভীষন ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
শোভন আর তার পুঁচকে বউ জিনিয়া…❤️❤️❤️
ইশ, শোভন শোভন শোভন! what a man!! এই ভাবেই নিজের বিয়ে করা বউকে ভালোবাসা উচিত 😭! বাস্তবে শোভনরা জিনিয়াদের ফিরিয়ে নেয় না, জিনিয়ার মত সহজ সরল মেয়েরা সংসার ভাঙার তকমা নিয়েই বসে থাকে। ওদের মিল হওয়ার পর একটু রোমান্স দেখালে কি হত লেখিকা 🥹
ফেসবুকে বিভিন্ন পাঠকের রিভিউ টেনে এনেছে গল্পটি পড়ার জন্য!
গল্পটি এক কথায় অসাধারণ। আমার তো এই গল্পে সবচেয়ে ভালো লেগেছে শোভন এর চরিত্র। শোভন যেনো ভালোবাসাময়। শোভন এর মতো হাসবেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কি সুন্দর যত্ন করল সাপোর্ট দিলো। সবার বিরুদ্ধে গেলো। গল্প টা খুব মিষ্টি একটা গল্প। শোভন জিনিয়ার ঝামেলাময় ভালোবাসার প্রাপ্তি সত্যি মন ছুয়ে গেছে। জিনিয়াকে তার বাবার হাত থেকে বাচিয়ে এনে আশ্রয় দেয়া যত্ন করা। সত্যি শোভন অসাধারণ পুরুষ বটে। জিনিয়ার কষ্ট গুলোকে ফিল করে জিনিয়াকে মুক্ত স্বাধীন ভাবে ছেড়ে দিয়েছে তার ভালো লাগা গুলোর কত গুরুত্ব দিয়েছে। শোভন কে আমার কিছুটা হিমু হিমু লাগলো।আমার প্রিয় চরিত্র গুলোর মধ্যে শোভন অন্যমত। কি দারুন সৃষ্টি আপু তোমার। তোমার গল্পে ফুয়াদের পর আমার পছন্দ শোভন কে। শোভন মানে আস্ত একটা ভালোবাসা ভালোলাগা ভরসা নিরাপদ আশ্রয় স্থল জিনিয়ার জন্য। জিনিয়া বিষ খেয়ে যদি মরে যেতো তাহলে ওর আত্না সারাজীবন আফসোস করতে শোভনের জন্য ।। খুব সুন্দর হয়েছে।তুমি কি সুন্দর করে শোভনের চরিত্র টি ফুটিয়ে তুলেছো জাস্ট অসাধারণ। শোভন যেন আস্ত একটা ভালোবাসা আর আদুরে। আর খুব ভালো স্বামী বটে। জিনিয়ার কষ্ট গুলোও অনেক রিয়ালিস্টিক ছিলো। শোভনের জিনিয়ার প্রতি অনুভূতি যত্ন সাপোর্ট সহানুভূতি গুলো খুব আদুরে। তাদের বিয়ে নিয়ে দু পরিবারের ঝামেলার মধ্যে শোভন কি সুন্দর যত্ন করে সবার থেকে নিরাপদ আশ্রয়ে রেখেছে জিনিয়া কে। সব কিছুর শেষে শোভন যখন জিনিয়া কে বলেছিলো "মা কিছু জিজ্ঞেস করলে কি বলবে তখন জিনিয়ার বলা কথা গুলোতে শোভনের বিষন্ন হওয়া যেনো বহিঃপ্রকাশ ছিলো সে জিনিয়া কে কতটা চায়। জিনিয়ার ভ্যাবাচ্যাকায় বেচারা কি বেকুব টাই না হলো। খুব সুন্দর হয়েছে আপু গল্প টা। তুমি খুব সুন্দর করে লিখো।কি মিষ্টি মিষ্টি আদুরে প্রেমময় গল্প লিখো জাস্ট অসাধারণ। গল্পের কাহিনী প্লট বর্ননা সব মনোমুগ্ধকর। ইসরাত আপু তোমাকে বলতে ইচ্ছে করছে দিল চিজ ক্যায়া হ্যা আপ মেরি জান লি জিয়ে।❤️❤️❤️❤️কি মিষ্টি করে লিখো তুমি। খুব ভালো হয়েছে। বেস্ট 🌸🌸🌸🌸
চমৎকার ছিলো❤️
জিনিয়া-শুভন তাদের এই ঝামেলাময় সম্পর্ক, একটু আধটু প্রেম, অস্থিরতা সবটাই মন কেড়েছে। ভীষণ ভালো ছিল, বাট পড়তে পড়তে হুট করে গিয়ে দেখি শেষ। এতো ছোট হবে ভাবিনি। 😒 আরেকটু চলতো তাদের বুঝাপড়া, পড়তাম, ভালো লাগতো।🫠😓
Ek kothai oshadharon. Are ektu boro hole ki hoto❤️❤️❤️
আপনার ইবুক কিনে কখনো হতাশ হই না। সব সময়ের মতই অসাধারণ লিখেছেন আপু। এই বইয়ের সবচেয়ে বড় ম্যাসেজ হলো বাপ-মায়ের কখনোই উচিত না সন্তানকে অতিরিক্ত শাসন করা।
বরাবরের মতো এবারের গল্পটাও অসম্ভব সুন্দর হয়েছে। ছোট আপু তোমার হাতে জাদু আছে। 😘😍