

তিশা এবং রাফি ক্লাসমেট। একই ফ্ল্যাটে থাকার পরও তেমন কোনো যোগাযোগ ছিল না দুজনের মাঝে। রাফি ভালো ছাত্র, দেখতেও সুদর্শন। একদিন তিশার বান্ধবী মনিকা রাফির সাথে ঘনিষ্ঠ হওয়ার আবদার নিয়ে হাজির হলো। তখন থেকেই রাফির সাথে তিশার সম্পৃক্ততার শুরু। বয়সে তিশা রাফির চেয়ে কিঞ্চিৎ বড়। মনিকার হয়ে ওকালতি করার আগেই ঘটতে থাকে একের পর এক কাহিনী। কী পরিণতি হয় শেষে? জানতে চাইলে পড়তে হবে "মন আমার মেঘের সঙ্গী" উপন্যাসটি.....
"এত সুন্দর একটা গল্প শেষে যেয়ে দুম করে শেষ হয়ে গেল! সত্যি বলতে সমাপ্তি শব্দটা দেখেও নিচের দিকে পেইজ স্ক্রল করতে চেয়েও উপলব্ধি করলাম, হ্যাঁ, গল্পটার পরিসমাপ্তি হয়েই গেছে। শেষের দিকে তিশার মানসিক দ্বিধাবোধের সাথে এই পাঠকেরও মিল আছে। হাহা! আর বইটা কেনার আগেই স্কুল জীবনের গল্পে নস্টালজিক হয়ে পড়েছিলাম খুব। যদিও এরকম অথৈ প্রেম হয়ে শেষ পর্যন্ত আসেনি কেউ। জানিও না আদৌ কেউ আছে কি না অপেক্ষায়! আপনার লেখনী এই প্রথম পড়লাম। এবং মনে হলো কত যুগ ধরে যেন এ ধরন চিনে এসেছি। মানবিক অনুভূতি এত সুন্দর গড়তে পারেন আপনি! মনে হচ্ছিলো একটা নাটক উপভোগ করলাম সারাটা সময় জুড়ে। সত্যি খুব সুন্দর একটা ভোর কেটে সকাল শুরু হলো আমার। নিয়ত শুভেচ্ছা রইলো।"
এত সুন্দর একটা গল্প শেষে যেয়ে দুম করে শেষ হয়ে গেল! সত্যি বলতে সমাপ্তি শব্দটা দেখেও নিচের দিকে পেইজ স্ক্রল করতে চেয়েও উপলব্ধি করলাম, হ্যাঁ, গল্পটার পরিসমাপ্তি হয়েই গেছে। শেষের দিকে তিশার মানসিক দ্বিধাবোধের সাথে এই পাঠকেরও মিল আছে। হাহা! আর বইটা কেনার আগেই স্কুল জীবনের গল্পে নস্টালজিক হয়ে পড়েছিলাম খুব। যদিও এরকম অথৈ প্রেম হয়ে শেষ পর্যন্ত আসেনি কেউ। জানিও না আদৌ কেউ আছে কি না অপেক্ষায়! আপনার লেখনী এই প্রথম পড়লাম। এবং মনে হলো কত যুগ ধরে যেন এ ধরন চিনে এসেছি। মানবিক অনুভূতি এত সুন্দর গড়তে পারেন আপনি! মনে হচ্ছিলো একটা নাটক উপভোগ করলাম সারাটা সময় জুড়ে। সত্যি খুব সুন্দর একটা ভোর কেটে সকাল শুরু হলো আমার। নিয়ত শুভেচ্ছা রইলো।
Read all reviews on the Boitoi app
খুব ভালো লাগলো। মিষ্টি প্রেমের গল্প। শেষে এসে ভয়ে ছিলাম। ওভারঅল ভালো লাগছে।