

দরজার সামনে এসে থমকে দাঁড়ায় হৃদি। বুকের ভেতর যেন এক উথাল-পাথাল ঝড় বইছে। কতদিন পর আজ দেখা হবে মানুষটার সঙ্গে। সময়ের নদীতে ভেসে গেছে কত ঝড়-ঝাপটা, রয়ে গেছে কেবল না বলার, না দেখতে পারার সীমাহীন তৃষ্ণা। পর্দা সরাতেই চোখাচোখি হলো দু'জনের। হৃদি চোখ না সরিয়ে নয়নভরে দেখে, সাদা শার্ট, হাত কনুই অবধি গুটানো, বুকের বোতাম খোলা, লম্বা চুল কপালে নেমে এসেছে। চেনা চেহারায় নতুন কিছু, চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। কেমন যেন ভেঙে পড়েছে অহন। তার কি সত্যিই এতটা অস্থিরতা ছিল হৃদির জন্য? অহনের চোখেও ভেসে ওঠে বিস্ময় আর এতদিনের জমানো প্রশ্ন। দু’জনেই একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হৃদি ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। অহন মুচকি হেসে বলে, “বসো।” হৃদি বসে পড়ে। দরজার দিকে তাকিয়ে অহন অস্থির গলায় প্রথমে জিজ্ঞেস করে, “ঘটনাটা তাড়াতাড়ি বলো তো এবার। আন্টি তো বলছিল, বিয়ের আগে আর পড়াতে আসতে হবে না। হঠাৎ করে ফোন করলে কেন? তাছাড়া তোমরা গোলাপগ্রাম থেকে ফিরে এলে কেন?" হৃদি মিষ্টি হেসে বলে...
"এক কথায় ভীষণ ভালো লেগেছে উপন্যাসটা। খাটি প্রেমের গল্প তো একেই বলে। অহন স্যার ১ ফ্রি পড়েছিলাম। আজ সিজন ২ পড়ে মুগ্ধ হলাম। পুরোটা সময় একটা ঘোরের মধ্যে ছিলাম। হৃদি চরিত্রটা ভীষণ প্রানবন্ত, চঞ্চল। অহন স্যার খুবই স্থীর, ধৈর্যশীল, সংবেদনশীল মানুষ। এক কথায় অসাধারণ লাগলো।"
এক কথায় ভীষণ ভালো লেগেছে উপন্যাসটা। খাটি প্রেমের গল্প তো একেই বলে। অহন স্যার ১ ফ্রি পড়েছিলাম। আজ সিজন ২ পড়ে মুগ্ধ হলাম। পুরোটা সময় একটা ঘোরের মধ্যে ছিলাম। হৃদি চরিত্রটা ভীষণ প্রানবন্ত, চঞ্চল। অহন স্যার খুবই স্থীর, ধৈর্যশীল, সংবেদনশীল মানুষ। এক কথায় অসাধারণ লাগলো।
Read all reviews on the Boitoi app
Onek sundore chilo golpo ta eksathe pore ses korlam dhonnobad lekhok ke amader eto sundore ekta golpo porar sujog kore diyar jonno❤️❤️❤️❤️❤️❤️
"অহন স্যার ২ "পাঠ প্রতিক্রিয়া উফফ, ভাই আপনি আর এরকম উপন্যাস লেইখেন না তো। একদম হার্ট অ্যাটাক হয়ে যায়। কালকে থেকে এটা পড়তেছি আর একটা ঘোরের মধ্যে আছি। কাল রাতে ২টা পর্যন্ত পড়ছি বাকিটা আজকে শেষ করছি। মজার ব্যাপার হলো আমি উপন্যাসের প্রথম খন্ড আগে পুরোপুরি শেষ করি নাই ৩/৪ পর্ব পড়ছি, তাই এখন একদম অহন-হৃদির প্রেম শুরু হওয়ার আগ থেকে শেষ পর্যন্ত পুরোটা একসাথে পড়ায় উপন্যাসের আসল ফিল টা পাইছি। ভাই এটা একদম মাইন্ডব্লোয়িং ছিলো। এতো রোমান্টিক কেনো, এতো রোমান্টিক উপন্যাস পড়লে তো ১৬ বছরের কিশোরীর মতো আবার প্রেমে পরতে মন চায়। আর এতো টেনশন নেওয়া যায়! সারাক্ষণ শুধু কি হয় কি হয়। যাই হোক, উপন্যাসের সমালোচনা করার মতো একটা দিক বলবো আমি, সেটা হচ্ছে আমার মনে হয় জবরুল ভাই উপন্যাসের প্রথম অংশ আর মাঝখানের অংশ যতোটা গুরুত্ব দিয়ে স্মুথলি লেখেন এন্ডিংটা ততোটা বিস্তারিত ভাবে লিখেন না। যদি প্রতিটা উপন্যাসের এন্ডিং আরো বিস্তারিত ভাবে সময় নিয়ে লিখেন তাহলে আরো বেটার হতো