

২০০১ সালের ডিসেম্বর মাস। মার্কিন হামলার মুখে আফগানিস্তানের কাবুল থেকে পেশাওয়ারে যাওয়ার জন্য স্থানীয় একজন ট্যাক্সি চালকের সঙ্গে চুক্তি করেন বাংলাদেশি তরুণ মুবারাক বিন আবুল হাশেম। ঝুঁকিপূর্ণ এই সফরে তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন যাত্রী। ওই তিনজনকে চিনতেন না তিনি। শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে খাইবার পাসের পূর্বে অবস্থিত। শহরটিতে ঢুকে থেমে গেলে তাঁদেরকে বহনকারী ট্যাক্সি। পুরো শহরে থমথমে পরিস্থিতি। মার্কিন বিমান হামলায় কেঁপে উঠেছে আফগান ভূমি। যুদ্ধের মাঝেই প্রাণ বাঁচিয়ে এ পর্যন্ত এসেছেন সবাই। সবার চোখেমুখে স্বস্তি। আসরের সময় হয়েছে। নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে ঢুকলেন সবাই। মুবারাকও সবার সঙ্গে নামাজে দাঁড়ালেন। কিন্তু, ছোট্ট এই যাত্রাবিরতিই বদলে দেয় মুবারাকের জীবন।