

"মানে, প্রশ্ন করাও অপরাধ?" "হ্যাঁ, অপরাধ। কারণ আপনার বোন অপরাধ নয়, ক্রাইম করেছে—ক্রাইম!" "নিজের স্বামীকে খুন করেছে নাকি?" "নাউজুবিল্লাহ! আপনার সাহস তো কম নয়! আপনি আমার ভাইয়ের মৃত্যু কামনা করছেন?" "নাউজুবিল্লাহ! অসম্ভব কাজ আমার পক্ষে। শত হলেও বোনজামাই বলে কথা। আপনি বললেন, ক্রাইম করেছে আমার বোন। তাই কৌতূহলবশত প্রশ্ন করেছিলাম।" "ধুর! এক চোরের কাছে এসে আরেক চোরের নামে নালিশ করছি আমি! শোনেন, আজ আপনার বোন আমার ভাইয়ের ট্রাউজারের ভেতর এক গাদা বোলতা ছেড়ে দিয়েছে! বেচারা ভাইটা এখন টয়লেটেও বসতে পারছে না—ব্যথায় ককিয়ে যাচ্ছে।" আবিরের মুখ কুঁচকে উঠল। তার বোন কিনা বরের ট্রাউজারের ভেতর বোলতা ছেড়েছে? ব্যাপারটা যেন কল্পনাকেও হার মানায়! এতটা অমানবিক কেন হতে হলো তার বোনকে? কী এমন দোষ ছিল অপূর্বর?
"ছোট ই-বুক হলেও পড়তে বেশ মজা লেগেছে। যারা একটু হাসির গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটা বেশ উপভোগ্য একটা গল্প হতে পারে। এটা এমন এক গল্প কাহিনি যেটা সহজেই পড়ে ফেলা যায়, আর পড়তে পড়তে মনও ভালো হয়ে যায়। (বিশ্বাস না হলে পড়ে দেখেন🤭, দাম বেশি না মাত্র ৩০৳)"
ছোট ই-বুক হলেও পড়তে বেশ মজা লেগেছে। যারা একটু হাসির গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটা বেশ উপভোগ্য একটা গল্প হতে পারে। এটা এমন এক গল্প কাহিনি যেটা সহজেই পড়ে ফেলা যায়, আর পড়তে পড়তে মনও ভালো হয়ে যায়। (বিশ্বাস না হলে পড়ে দেখেন🤭, দাম বেশি না মাত্র ৩০৳)
Read all reviews on the Boitoi app
১০৩ জ্বর নিয়ে এই ইবুকটাই পড়লাম! মজা পেয়েছি বেশ!
আমার একটাই কথা আপনি নিয়মিত হোন। পাঠকদের আরও পাওয়ার আছে আপনার কাছে। এবার একটি বড়সড় উপন্যাস চাই আপনার থেকে। অনেক শুভ কামনা রইলো আপু
রম্য ছোটো গল্প হিসেবে খুব খুব বেশি ভালো লেগেছে। আবির আর বিচিত্রার বিচিত্র বিয়ের কাহিনী আশা রাখি সবাইকে হাসতে বাধ্য করবে। কারো যদি মন খারাপ থাকে তাহলেও এইটা পড়লে আমি সিওর তার মন ভালো হয়ে যাবে।