

প্রিয়, আমি জানি, তুমি চলে গেছো, কিন্তু আমার হৃদয়ে তোমার উপস্থিতি আজও জীবন্ত, এক অদৃশ্য সত্ত্বা, যা কখনো মুছা যাবে না। অন্তহীন অপেক্ষা বুঝো? তুমি চলে যাওয়ার পর, আমি প্রতিটি মুহূর্তে অপেক্ষা করি, কিন্তু সে অপেক্ষা কখনো শেষ হবে না। তুমি ফিরে আসবে না, তাও আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি, যেন অপেক্ষার প্রহর একদিন এক নতুন সুরে বাজবে, যেন এক নতুন আলোয় তুমি ফিরবে। আমি অপেক্ষা করি, শেষ না হওয়া একটি দিনের জন্য, যেখানে তুমি আর আমি একে অপরকে আবিষ্কার করবো, চিরকাল।
তোমার লেখা পড়ে শুধু ভাবলাম কিভাবে পারো একজন প্রকৃত প্রেমিক প্রেমিকার মনের কথা গুলো তুল ধরতে,আসলে ভালবাসা সুন্দর, তার থেকে সুন্দর কোন নিদিষ্ট একজনের মায়ায় আটকে যাওয়া। আমি শুধু ভাবছি মনের গভীরে কতটুকু ভালবাসা থাকলে এইভাবে লেখতে পারো।সত্যিই তোমার এই বই যে পড়বে তার স্মৃতি নাড়া দিয়ে উঠবে।যে ভালোবাসতে জানেনা, যার মন পাথর সেও কাউকে ঠকাতে গিয়ে ২বার ভাববে। আমি মনে করি পাথর মনটা নরম করার জন্য তোমার এই বইড়ি অবশ্যই পড়া উচিৎ
Read all reviews on the Boitoi app
তোমার সত্যিই বইটার সব চিঠি অনেক সুন্দর মাশআল্লাহ শুভকামনা তোমার জন্য
বইয়ের প্রতিটা চিঠি অনেক সুন্দর ছিলো, প্রিয় লেখিকা আপনিও অনেক সুন্দর🤗