

বিয়ের দিন হঠাৎ করেই অপহৃত হয় মেজর আশরাফুল হকের মেয়ে, রিদ্ধি। পরদিন অজ্ঞাত এক বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে নিজ বাড়ির দরজায়। নিঃশব্দ, নিঃসাড়, এক অদৃশ্য ভয়কে বুকে লালন করে। কিন্তু এখানেই কি শেষ? না, বরং এখান থেকেই শুরু রিদ্ধির জীবনের এক ভয়াবহ, রহস্যময় মোড়। সেদিনের সেই অনাকাঙ্খিত ঘটনার পর থেকে পুরোপুরি পাল্টে যায় রিদ্ধির জীবন। আশেপাশে কি হচ্ছে, না হচ্ছে, কিছুই উপলব্ধি করে উঠতে পারে না সে। আয়ত্তে আসে না কোনো ঘটনাই। প্রতি রাতে তাকে তাড়া করে এক বিভৎস দুস্বপ্ন। রাস্তা-ঘাট, কলেজে সবার তাকে দেখে অস্বাভাবিক রকম আচরণ করা, শপিং মল থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত সেই অদ্ভুত ব্যবহার, সবকিছুই কেমন রহস্য নিয়ে ঘুরতে থাকে তার চারপাশে। রাতের বেলা গায়ের টি-শার্টে রক্তের দাগ দেখতে পাওয়া তো সকালে উঠে নিউজপেপারে ব্রেকিং নিউজ হিসেবে গতরাতের উত্তক্ত করা সেই ছেলেগুলোর এমন ভীষণ লাশ! সবকিছু মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে একটা সময়। কি হচ্ছে তার সাথে? কে করছে এমনটা? কেনই বা করছে? কি চায় সে তার কাছ থেকে? পড়ুন ভয়, রহস্য আর এক অদ্ভুত প্রেমের টানে গড়া এক মনস্তাত্ত্বিক থ্রিলার ইবুক "নিষিদ্ধ প্রেমনুভূতি"।
Darun hoyce 🥰🥰🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
অনেক ভালো লাগছে,,
onk sundor hoise golpo ta 🫶
পুরো রাত জেগে গল্পটা শেষ করেছি... প্রথম পার্ট গুলো থ্রিলার ভাব এনেছিল.. সেজন্য অনেক ভয় লাগছিল ..কিন্তু লার্স্ট পার্ট গুলো দারুন ছিল এক কথায়..
Onek onek shondor hoise apo ☺️😊