

সময়টি ২০১৩ । ফেব্রুয়ারির এক বিকেলে আইপ্যাডে প্রথম বাংলা লেখা । সেটা ছিল গুগোল বাংলা ফোনেটিক টাইপিং । অভ্র কিংবা বিজয় কিবোর্ড সম্পর্কে জানা থাকলেও কখনো লেখা হয়ে উঠেনি । কলমের বাংলাও দেড় দশক ধরে বন্ধ । প্রথম শব্দটি লিখেছিলাম 'বাংলাদেশ', তারপর 'অপূর্ব'। অক্ষর গুলো আনন্দে বড় চোখ করে দেখা । সেই শুরু । ডিজিটাল নোটবুকে লিখতে লাগলাম ছোট বাক্য । নাম দিয়েছিলাম দিনান্তের কথা । কাজ এবং সময়ের ফাঁকে চিন্তার শব্দমালা । বছর গড়ালো, জমে উঠল অনুভবের পাহাড় । জন্ম নিল 'অনুকথা'। আরো দুটো কথা আছে । অণু এবং অনু শব্দদ্বয়ের দুটো অর্থ । অণু বোঝায় অল্প বা ক্ষুদ্র । কিন্তু অনুকথার অনু'র অর্থ তা নয় । এখানে অনু অর্থ পশ্চাৎ । 'অনুকথা' সেই পেছনের কথা, আড়ালের কথা । এক কথায় জীবনের ভেতরে জীবনের কথা । বুকের পাজরে লুকিয়ে থাকা টুকরো জীবন দর্শনে অনুকথা এক একটি ইটের গাঁথা ।
বইটির লেখা গুলো অনেক সুন্দর, জীবনের চলার পথে ছোট ছোট বিষয় গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে লেখকের লেখাায়, ভালোবাসা নিবেন স্যার ৫ বছর থেকে আপনার লেখা পড়ছি, আপনার লেখা পড়ে কখনো বিরক্ত হই নাই,তবে জীবন কে নতুন ভাবে বুঝতে শিখেছি!! ❤️🌸
Read all reviews on the Boitoi app
বইটি খুব চমৎকার, অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশ করে, লেখকের কথাগুলো জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, চিন্তাই বিস্তার ঘটায়।
মন, জীবন এবং দর্শন নিয়ে চমৎকার একটি বই। এক একটা কথা যেন নতুন করে জীবনকে দেখায়। এক একটি অনুকথা নিজেকে নতুন করে চিনতে শেখায়। বইটি সকলের পড়া উচিৎ। বাংল সাহিত্যে এমন বই মনে হয় এটাই প্রথম।