
চক্র — একটি রিভার্স থ্রিলার। বাঁচার তাগিদে আইরিন ঢুকে পড়ে এক পরিত্যক্ত, জনমানবশূন্য ল্যাবরেটরিতে। কিন্তু একবার ঢোকার পর, রহস্যময়ভাবে সেখানে আটকা পড়ে যায় সে। হঠাৎই ঘটে এক বিস্ফোরণ—ভয়ে কেঁপে ওঠে আইরিন। পালানোর উপায় খুঁজতে গিয়ে তার হাতে আসে একটি ডায়েরি। ডায়েরিটি যেন লুকিয়ে রেখেছে ল্যাবের সব অজানা রহস্যের চাবিকাঠি। কিন্তু ঘটনা এক অদ্ভুত মোড় নেয়—গল্পটি সময়ের ধারায় এগোচ্ছে না, বরং পেছনের দিনগুলোয় ফিরে যাচ্ছে। শেষ দিন থেকে শুরু, প্রথম দিনের দিকে গল্পের ধারা। এর মধ্যেই আইরিন আবিষ্কার করে, ডায়েরির কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা নিখোঁজ। ভুল সিদ্ধান্তের কারণে ঘটে আরও একটি ভয়াবহ বিস্ফোরণ। সময় খুব কম। কিন্তু রহস্যের জট খুলছেই না।