

মিস, আপনি কি অসুস্থ? তা জেনে আপনার লাভ? পড়াতে আসলেন না যে? আপনি পড়াশোনার প্রতি এত মনযোগী কবে হলেন, দীপ্ত? "আপনি তো এমনিই পড়েন না। চেয়ে থাকেন, অস্বস্তি ফিল করান আমাকে।" "সেটাও তো পড়াশোনা। আপনাকে মুখস্থ করি আমি।" "ননসেন্স কথা-বার্তা শেষ হলে ফোন রাখতে পারেন, দীপ্ত।" "আপনি প্রসঙ্গ পাল্টাচ্ছেন, মিস। আমার ধৈর্যের বাধ ভাঙলে আমি কিন্তু আপনার বাসায় চলে আসবো। আর আপনি আমাকে চেনেন ভালো করেই।" "হ্যাঁ। চিনবো না কেন? সাইকো আপনি।" বিতৃষ্ণা নিয়ে জবাব দিলো অন্বেষা।