

বাবার মৃত্যিই আজ সানিজদাকে এতদূর নিয়ে এসেছে। সে কি কখনো ভেবেছিল যে আপনজন ছেড়ে তাকে একাকী এই নির্জনায় থাকতে হবে? অনেকটা নির্বাসনের মতোই। শহরের নাগরিক জীবনে হাঁপিয়ে উঠার পর, সে চেষ্টা করে বদলি হয়ে ঢাকা ছেড়ে রাজশাহীতে আসে, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে। বাবার হঠাৎ মৃত্যিই তার জীবন থেকে সব আশা, ভরসা, স্বপ্ন এবং এমনকি বিশ্বাসটুকু পর্যন্ত কেড়ে নেয়।