

মায়াশূন্যযানঃ প্রাচীন মায়ান সাম্রাজ্যের এক নগরে কাহিনির সূত্রপাত। পাগলাটে এক বিজ্ঞানী বিশেষ কিছু পরিকল্পনা করছেন। যা পুরো সভ্যতাকে অমর করে রাখবে ইতিহাসের পাতায়। কী সেই পরিকল্পনা? এদিকে বর্তমানে বার্নের বিজ্ঞানীরা মহাকাশে একটা অদ্ভুত সংকেত পেলেন। যা মনুষ্যসৃষ্ট কোনো সংকেতের সাথে মিলছে না। বরং তা যেন ভিন্ন কিছু। গবেষণা করতে গিয়ে বেরিয়ে এলো অদ্ভুত এক গল্প। এর সাথে মায়াদের সম্পর্ক কী? বা এর সাথে হারানো আটলান্টিসের কিংবদন্তী শক্তিবর্ধক পাথরেরই বা কী যোগ? যখন সব রহস্য উন্মোচিত হবে, পাঠক বিস্মিত হতে বাধ্য। পড়ুন সালেহ আহমেদ মুবিনের সায়েন্স ফ্যান্টাসি ঘরানার বড় গল্প মায়াশূন্যযান। "হ্যারি পটার ফ্যানফিকশন: বাকবিক" হগওয়ার্টস যুদ্ধের পর বহু বছর কেটে গিয়েছে। বর্তমানে অরোর হ্যারি পটারের ছেলে দুজনই হগওয়ার্টসে ভর্তি হয়ে গেছে। আমাদের কাহিনি জেমস সিরিয়াস পটারকে নিয়ে। তার তৃতীয় বর্ষে থাকাকালীন সময়ে হ্যাগ্রিডের দায়িত্বে থাকা হিপোগ্রিফ বাকবিক জটিল এক অসুখে পড়লো। জাদুজগতের বড় একটা অংশের স্মৃতির সাথে জড়িয়ে থাকা জন্তুটার অসুখ কষ্ট দিলো সিরিয়াসকে। তার মাথায় ঘুরতে শুরু করলো এক উদ্ভট পরিকল্পনা। যার সাথে জড়িয়ে আছে এল্ডার ওয়ান্ড কিংবা মাস্টার অব ডেথের মতো বিষয়গুলো। সে কি পারবে বাকবিককে উদ্ধার করতে? নাকি জড়িয়ে যাবে গভীর কোনো জালে? জানতে হলে পড়তে হবে ফ্যানফিকশন বাকবিক।
বইটা মোটামুটি এক বসাতেই পড়লাম।দুটো লেখাই বেশ উপভোগ্য। মায়া সভ্যতা সম্বন্ধে প্রথম জানি প্রেমেন্দ্র মিত্রের 'মামাবাবু' সিরিজের "কুহকের দেশে" উপন্যাসে। এখানে আরো টুকটাক বিষয় জানলাম। হুনানপু চরিত্রটাকে বেশ ভালো লেগেছে। রহস্যময়। নায়কোচিত। হালকা শরীফুল হাসানের 'সাম্ভালা' সিরিজের একটি চরিত্রের মতো। অতীত আর বর্তমান দুই অংশই ভালো লেগেছে। 'মায়াশূন্যযান' বেশ উপাদেয়। "বাকবিকের মৃত্যু" গল্পটাও জোস। ডেজার্টের মতো অসাধারণ। হ্যারি পটার সিরিজ নিয়ে আবেগটা সবসমই আলাদা। র্যাচেল চরিত্রটা হারমাইওনির মতোই আঁতেলসুন্দরী!🤩 মুবিন ভাই,র্যাচেলকে জোস লাগসে! 🤩 পটারপুত্র সিরিয়াসের অ্যাডভেঞ্চার এটা। মোটামুটি মেদহীন একটা গল্প বলা যায় এটাকে। আর...মুবিন ভাই,র্যাচেলকে ভাল্লাগসে! মানে, র্যাচেল কিউটি কিউটি অন্নেক।🤩 ছোট্ট পরিসরে ছিমছাম একটা ফ্যান ফিকশন। আর হ্যাঁ, মুবিন ভাই, র্যাচেলকে জোস লাগসে!🤩 ডায়লগগুলা আরেকটু ম্যাচিউর হতে পারতো। আর হ্যাঁ।মুুবিন ভাই, র্যাচেলকে জোস লাগসে! 🤩 এই গল্পটা কি জেমস পটার সিরিজ পড়ার আগে লেখা না পরে? আর...মুবিন ভাই, র্যাচেল এত্তোগুলা কিউট কেন????🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Read all reviews on the Boitoi app