

আসুন পরিচিত হই জন মিল্টনের সাথে। সে নিজেকে মনে করে একজন শিল্পী। এমন এক শিল্পী যার কাজ হচ্ছে মানুষ খুন করা। আর খুন করাকে সে নিয়ে গেছে শৈল্পিক পর্যায়ে। মিল্টন হচ্ছে সেই ধরনের লোক যাকে সরকার এমন সব মিশনে পাঠায় যখন অন্য সবকিছু ব্যর্থ হয়। নিষ্ঠুর, ধূর্ত, ছদ্মবেশী এবং লক্ষভেদী এক এজেন্ট মিল্টন। মানুষের ভিড়ে তাকে আলাদা করে হয়তো চোখে পড়বে না, কিন্তু তাই বলে নিজের নামটা অবশ্যই তার তালিকায় দেখতে চাইবেন না আপনি। এবার তাকে পাঠানো হয়েছে ইতালিতে, সেখানে গ্রুপ 15-এর তারই এক সহকর্মীর মৃত্যুর তদন্ত করতে। গ্রুপ 15 হল এমন এক গোপন অ্যাসাসিন স্কোয়াড যারা ব্রিটিশ সরকার স্বার্থের অগ্রগতির প্রতিবন্ধক হিসাবে বিবেচিত ব্যক্তিদের টার্গেট করে ব্যবস্থা নেয়। মিল্টন ইতালিতে গিয়ে জানতে পারলো তার সহকর্মীর মৃত্যুর সাথে জড়িত আরেক খুনি শিল্পী যার কোড নাম ট্যারান্টুলা। আর সবকিছুর পেছনে কলকাঠি নাড়ছে ক্যামোরা, ক্ষমতাশালী মাফিয়া গোষ্ঠী যারা নেপলস থেকে ইতালিয়ান ভূমধ্যসাগরীয় উপদ্বীপ অঞ্চল পর্যন্ত নিয়ন্ত্রণ করে। ট্যারান্টুলা আর মাফিয়া বসের নাম এবার মিল্টনের তালিকায় উঠে গেছে। এখন সময় এসেছে তাদের হিসেব চুকিয়ে দেয়ার।