

ঐকতান প্রকাশন থেকে প্রকাশ হয়েছে সন্দ্বীপের উদীয়মান কবি জুয়েল রানা সাজুর কিশোর কবিতার বই। বইটি সাজানো হয়েছে গ্রামবাংলার প্রকৃতি──ঋতুবৈচিত্র্যময় বাংলাদেশের সৌন্দর্য ও দেশাত্মবোধক এবং শিক্ষামূলক চুয়াল্লিশ কবিতার সম্ভারে। যা পাঠককে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং অনুপ্রেরণা যোগাবে। আমি বিশ্বাস করি, বইটি কিনে আপনি হতাশ হবেন না। বইটি পড়ে আপনি পাবেন── ভরপুর আনন্দ ও শিক্ষণীয় অনুপ্রেরণা এবং আদর্শ নাগরিকের পাথেয়! দেশপ্রেমকে লালন করে বইটির নামকরণে আনা হয়েছে বৈচিত্র্য। বইটি নামকরণ করা হয়েছে── "এই দেশ এই মাটি"। যেন মা, মাতৃভাষা ও মাতৃভূমির এক মহামিলনের সমাবেশ!