

হুট করে নিজের প্রাণপ্রিয় স্বামীর সাথে নিজের বেস্টফ্রেন্ডের অন্তরঙ্গ ছবি দেখে কীভাবে রিয়েক্ট করা উচিত, এটাই ভুলে গেছে রুপকথা। অদ্ভুত ব্যাপার, নয় বছরের বিবাহিত জীবনে রুপকথা কি আদৌ নিজের স্বামীকে চিনতে পারলো না? ভাবতেই পুরো শরীর শিউরে উঠলো রুপের। ভর সন্ধ্যেবেলায় গোছলের কারণ রুপের বুঝতে বাকি নেই; ওয়াশরুমে পানি পড়ার শব্দ বন্ধ হতে রুপ বুঝতে পারলো মুরাদ হয়তো এখনই ওয়াশরুম থেকে বের হবে। প্রচণ্ড কান্না পাচ্ছে রুপের, তবুও ঠোঁট কামড়ে সে কান্না গিলে ফেলে বললো, "এত বছরের ভালোবাসা যার কাছে মূল্যহীন, আমার আবেগ অনুভূতি নিয়ে খেলেছে, আর যাই হোক, এমন স্বামী নামক জানোয়ারের সাথে সংসার করা যায় না।"