

গল্পটি এক অসহায় তরুণীকে ঘিরে। পাহাড়ে ঘুরতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার শিকার হয় সে এবং তার পরিবার। ভাগ্যের নির্মম পরিহাসে পুরো পরিবারকে হারিয়ে পৃথিবীতে একাকী, নিঃস্ব হয়ে বেঁচে থাকে মেয়েটি। স্মৃতি অস্পষ্ট, চেতনা এলোমেলো হয়ে পড়ে। একা সেই অচেনা শহরে তার আশ্রয় হয়ে ওঠে এক যুবক, যে শুরুতে ছিল একদমই অচেনা কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে একমাত্র ভরসা। অচেনা পৃথিবীতে সে যেন হয়ে ওঠে সানিয়ার নিরাপদ আশ্রয়স্থল। কে সে? কেন অন্য সবাই চলে গেলেও সে থেকে যায়? অন্ধকার স্মৃতির ফাঁকে ফাঁকে সম্পর্ক গড়ে ওঠে; কখনও নির্ভরতায়, কখনও প্রশ্নে, কখনও গভীর এক অনুভবে। কিন্তু সম্পর্ক মানেই কি প্রেম? নাকি সহানুভূতি? নাকি দায়বোধ? গল্পের ভেতর আছে দ্বিধা-দ্বন্দ্ব, আছে বৃষ্টিভেজা মুহূর্তের নরম স্পর্শ, আছে একাকিত্বে নিজেদের শান্তির নীড় খোঁজার প্রচেষ্টা। এই উপন্যাস পাঠককে একদিকে টেনে নেয় মানবিক আবেগের গভীরে, অন্যদিকে রেখে দেয় অজানা আশঙ্কার ছায়ায়। সবশেষে প্রশ্ন থেকেই যায়, বাস্তবে কি সবকিছু সত্যিই যেমন দেখা যায় ঠিক তেমনই থাকে?
💝💝💝💝💝💝💝💝💝
Read all reviews on the Boitoi app
ইফফাত আপুর লেখা মানেই অসাধারণ হবে।তাই পড়ার আগেই মন্তব্য করলাম। পড়া শেষ,,নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম।এখানকার প্রতিটি বর্ণনা,প্রতিটি ঘটনা হৃদয় ছুয়ে যাওয়ার মতো।।পড়তে পড়তে হেসেছি,আবার অশ্রুতে ভরে উঠেছে চোখ।।সত্যিই অসাধারণ।আমার অনুভুতি প্রকাশ করার জন্য কয়েকটি শব্দ যথেষ্ট নয়।।সত্যিই অসাধারণ অনুভুতি।❤️❤️❤️❤️