

রূপ থাকলেই সবার সব গুণ থাকে না, বিলেত ফেরত ডাক্তারের মন আটকে যায় কোন এক শ্যাম কন্যাকে দেখে। শ্যামকন্যার চোখের মায়ায় নিজের সব টুকু হারিয়ে ফেলে মায়ের অতি আদরের ছেলে পিয়াস। ভালোবাসা তার মনে থাকলেও মুখে থাকে প্রতিশোধের বুলি। একটু একটু করে যত্নে গড়া ভালোবাসার মানুষটাকে ভেঙে গুড়িয়ে দেয় সে। জীবন ক্ষণে ক্ষণে রং বদলায় মেঘলা আকাশের মতোই। সহজ তো কোনো কালেই ছিলো না পঞ্চদশ কন্যার জীবন সূচনাটা। বহু বছর পরে যখন একটু ভালোবাসার মানুষ পেলো, পেলো একটা নিরাপদ আশ্রয়ের ঠিকানা, সেখানেও ভাগ্যের বেড়াজালে ফেঁসে যায়। সময়ের গতানুগতিক ধারায় বিদেশ থেকে পিয়াস ফিরেই খোঁজ করে এক জোড়া চোখের। সেই কিশোরী কন্যার চোখ, যার মনকে ভেঙেছিলো সে কাচের টুকরোর মতো করেই। দাদির কাছে জানতে চাইলো, "কিশোরী কি কখনো আমাকে ভুলে যেতে পেরেছিলো?" ৭০ বছর বয়সি বৃদ্ধা জানান, "তোমাকে ভোলা কঠিন, খুবই কঠিন।"
ভালোবাসা যে ভুলে থাকা যায় না, সেই সত্যিটা বইটা পড়েই গভীরভাবে বুঝলাম।
Read all reviews on the Boitoi app
রোমান্টিক 😍