

বিবাহযোগ্য ছেলেদের জন্য গ্রামের বিয়ের অনুষ্ঠান গুলো এক একটা ফাঁদ। যেহেতু গ্রামের বিয়েতে একে অপরকে চেনার সুযোগ সুবিধা বেশি এবং বিয়ের আয়োজনের যাবতীয় কাজ নিজেদেরই দায়িত্ব নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে করতে হয় তাই ফাঁদের শক্তিও বেশি হয়। আবার বিয়েতে উপস্থিত থাকে পরিবারের সবাই, অতএব সিদ্ধান্ত নেয়া সহজ। গল্পে আমাদের নায়ক আবীর। সুদশর্ন, সুস্বাস্থ্য এবং সুন্দর চরিত্রের(?) অধিকারী। উনার গল্প আমরা উনার মুখ থেকেই শুনবো। তাহলে শুরু করা যাক।