

গল্পের শুরুটা এক ঝাক তরুন তরুনীর বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে। পাহাড়ী নদীর ঢালের অপরূপ সুন্দর একটা বাড়ি। প্রচন্ড ঠান্ডা সাথে অপূর্ব সুন্দর, নির্জন, অরণ্যে ঘেরা সেই বাড়ি। বাড়িকে ঘিরে বেড়ানোর মতো অসাধারন কিছু জায়গা। একা রাতে বনে ঘুরতে গিয়ে গল্পের নায়িকা বর্ষার পরিচয় ঘটে রহস্যে ঘেরা এক সুপুরুষের সাথে। রাতের অন্ধকারে পুরনো একটা বাড়িতে বেড়াতে গিয়ে বর্ষা অনুভুব করে অস্বাভাবিক এক মোহ যেন ওকে ঘিরে ধরছে। সেই মোহের টানে বর্ষা জড়িয়ে পরে ভয়ংকর এক অভিশপ্ত ঘটনার সাথে।