

ভালোবাসার প্রতি বিশ্বাস হারানো তৃণা, সেই বিশ্বাস ফিরে পেতে চেয়েছিল সুজন আর হিয়ার ভালোবাসাকে সফল করে। সুজন চেয়েছিল কবিতার মতো নির্মল এক রমণী আর হিয়ার দ্বিধাগ্রস্ত মন খুঁজছিল এমন কাউকে, যাকে আজীবন ভালোবাসা যায়। এই তিনজনের ভালোবাসার দ্বন্দ্ব আর টানাপোড়েন তৃণা কি হারিয়ে ফেলবে ভালোবাসার প্রতি বিশ্বাস, নাকি নতুন করে তা প্রতিষ্ঠিত হবে ওর মনে, জানতে হলে পড়ুন কবিতার ছন্দে ভালোবাসার গল্প “তোমাকে বলার ছিল”।
"কবিতাময় একটা স্নিগ্ধ গল্প। যদিও আমি কবিতাপ্রমী নই তবে কবিতা আমার বরাবরই প্রিয়। প্রতিটি দৃশ্যের সাথে কি সুন্দর করে পঙক্তি গুলো আপু মিলিয়েছেন! আরেকটা মুনীর আর অনিমা জুটি যেন। শেষে মুনিরকে দেখে খুব ভালো লাগলো। হিয়াকে অসম্ভব পছন্দ হয়েছে, প্রাণ প্রাচুর্যে ভরপুর, একেবারে তৃণার কমপ্লিমেন্টারি সখী। তবে আমিও ভালোবাসায় বিশ্বাস করিনা একেবারেই। তাইতো গল্পের আশ্রয় নেই, দেখি ভালোবাসারা ভালো আছে..."
কবিতাময় একটা স্নিগ্ধ গল্প। যদিও আমি কবিতাপ্রমী নই তবে কবিতা আমার বরাবরই প্রিয়। প্রতিটি দৃশ্যের সাথে কি সুন্দর করে পঙক্তি গুলো আপু মিলিয়েছেন! আরেকটা মুনীর আর অনিমা জুটি যেন। শেষে মুনিরকে দেখে খুব ভালো লাগলো। হিয়াকে অসম্ভব পছন্দ হয়েছে, প্রাণ প্রাচুর্যে ভরপুর, একেবারে তৃণার কমপ্লিমেন্টারি সখী। তবে আমিও ভালোবাসায় বিশ্বাস করিনা একেবারেই। তাইতো গল্পের আশ্রয় নেই, দেখি ভালোবাসারা ভালো আছে...
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর মিষ্টি একটা গল্প। রিকমেন্ডেশন ওর্থ করে। লেখনী, ভাষা, প্লট, সিকোয়েন্স - সবই সুন্দর পরিচ্ছন্ন।
লিখে বুঝানো সম্ভব না কি অসাধারণ তৃণা-সুজনের ভালোবাসার গল্পটা। কবিতা প্রেমিকদেরতো অবশ্যই পড়ে নেওয়া উচিৎ…❤️❤️❤️ আমেরিকান সিটিজেনশীপ নিয়ে মা-বাবার সাথে কোন ভাই-বোনকে আনা যায়না, ঐটা আরেক ক্যাটাগরিতে পড়ে(কিছু মনে করবেননা লেখক, এটা নিজের অভিজ্ঞতা থেকে জানাচ্ছি)!
অনিমা আপুর লেখা আগে তেমন পড়া হয়নি। ই-বুকে এই গল্পটা পড়ে চমৎকৃত হলাম। সুন্দর লেখনী, সুন্দর কাহিনী। দারুণ কিছু কবিতায় কবিতায় সুজন-তৃণার অনুভূতি ব্যক্ত করাটা অনেক ভালো লেগেছে। সেখানে লেখিকার নিজের লেখা সুন্দর একটি কবিতাও পেলাম। তৃণা আর হিয়ার বন্ধুত্ব, তৃণার প্রতি হিয়ার মায়ের স্নেহ দারুণ ছিলো। সুন্দর ই-বুকটি উপহার দেবার জন্য অনেক ভালোবাসা,আপু!❤️❤️
চমৎকার ঝরঝরে একটা গল্প..... ভীষণ স্নিগ্ধ আর আদুরে ভালোবাসার গল্প এটা। সেই সাথে আছে বন্ধুত্বের বোঝাপড়া, সম্পর্কের টানাপোড়েন। মন কেমন করা সব কবিতার যথোপযুক্ত ব্যবহার আরও ফুটিয়ে তুলেছে অনুভূতি গুলোকে!! বারবার পড়ার মতো একটা মিষ্টি বই, একদম অনিমা আপু স্পেশাল!!
সহজ ভাষায় মানবমনের জটিলতা অক্ষরবন্দী করতে সবাই পারেনা। ঠিক সেই কাজটাই করেছেন লেখিকা। একবার মনে হবে একটি সাধারণ প্রেমের গল্প পড়ছি আবার পাওয়া না পাওয়া, আশা হতাশার অনুভূতিগুলি জানিয়ে দেবে, সহজ গল্পটি আসলে এত সহজ নয়। সুজন, তৃনা, হিয়া তিনজনের প্রত্যাশা আর প্রাপ্তির গল্প এটা। কবিতার ব্যবহার অসাধারণ। অনেক অনেক শুভ কামনা লেখিকার জন্য।
ভীষণ মিষ্টি ও চমৎকার একটা ভালোবাসার গল্প🌹
আপনার লেখা সব সময়ই ভালো হয়....এই গল্পটি আরও অসাধারণ লেগেছে কিছু চমৎকার কবিতার জন্য.... গল্পে সুজন আর তৃণার অনুভূতি গুলো যেন কবিতার মাধ্যমেই ব্যক্ত হয়েছে.... সম্পূর্ণ গল্প পড়তে গিয়ে ভালো লাগার এক মায়া জালে আটকে ছিলাম "শুরু থেকে শেষ পর্যন্ত"❤❤❤
It's a truly amazing love story. I love to read it again and again.
❤❤❤❤.....