

রূপকথা ভীরু চোখে একবার সারফরাজকে দেখল। সুদর্শন এই পুরুষটি যথেষ্ট আকর্ষণীয়, মোহনীয়ও। তাকালেই চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু তার রাগী মুখভঙ্গি আর বজ্রকণ্ঠ শুনলে মনে হয় প্রাণপাখি উড়ে পালাবে। যথেষ্ট বজ্জাত এক লোক! সারফরাজকে একবার নিরীক্ষা করে রূপকথা একটু মিইয়ে আসা গলায় বলল, “তোমাকে কি ভুত ধরেছে ভাইয়া? তোমার আচরণ একটুও স্বাভাবিক লাগছে না আমার কাছে।” সারফরাজ খানিক নেশাগ্রস্ত গলায় বলল, “সত্যি বলেছিস... আমায় সত্যিই ভুত ধরেছে। তুই নামক ভুত! নামিয়ে দিবি আমাকে এই ভুত থেকে?” রূপকথা হকচকিয়ে গেল, “আ-আমার দ্বারা কী হবে! আমি কি কোনো কবিরাজ?” সারফরাজ হেসে বলল, “হয়ে যা না, আমার জন্য কবিরাজ।” এই কথায় রূপকথার মুখ দিয়ে আর কথা বেরোতে চাইল না। লজ্জায় যেন গা গরম হয়ে উঠল তার। মনে হল, এখন যদি কেউ এসে দেখে ফেলে, তবে বড় রকমের কেলেঙ্কারি হয়ে যাবে! কিন্তু সারফরাজকে দেখে মনে হল না সে এসবের একটুও তোয়াক্কা করছে। হঠাৎ সে নরম কণ্ঠে বলল, “তোরে যদি একটা চুমু খাই, রাগ করবি রূপকথা?”

"ই-বুক থেকে বই কেনার আগে ভাবতে হয় গল্প টা আসলে কেমন লাগবে, টাকা টা ফেলনা যাবে কি না,,, অবশ্য এর ও কারণ আছে 🙂... যাইহোক " মনস্টার " গল্প টা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে.. সারিকা আপুর তিন টা গল্প আমি পড়েছি এই পর্যন্ত এবং তিন টা গল্পই অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে... প্রথমে ভেবে ছিলাম এটা মাফিয়া টাইপ গল্প কিন্তু না,, এটা একটা ভিন্ন রকম সাইকো কিলার গল্প.. গল্প টা পড়ে একটু আফসোস হয়েছে এটাই যে আর একটু বড় হলে আর একটু পড়তে পারতাম 😌🥰... সারফরাজ, রুপকথা, সাইকো কিলার রুদ্র,,,,, সবগুলো চরিত্র সারিকা আপু তার লেখনীর জাদু তে এই গল্পে অনেক সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি অবশ্যই নিসন্দেহে একজন যোগ্য এবং সফল লেখিকা আমার দৃষ্টি তে 💖... দোয়া এবং শুভকামনা রইল সারিকা আপুর জন্য 💞💖..."
অনেক সুন্দর হয়েছে পড়বো পড়বো করে পড়া হয়নি তাই আজকে পড়েই ফেললাম অসাধারণ সুন্দর গল্পটা🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
💜💜
Nice story
সুন্দর
গল্পটা সত্যিই খুব সুন্দর। তবে কাহিনি টা ঠিক ভাবে ফুটিয়ে তোলা হয়নি অল্পতেই শেষ করে দেওয়া হয়েছে। যেহেতু গল্পটা ছোট ক্ষেত্রে বলবো দামটা একটু বেশিই দেওয়া হয়েছে। তবে আমি বলবো না গল্পটা পড়ে আনন্দ পাইনি এটা বললে একদমই ঠিক হবে না। দামটা বেশি ঠিকই তবে পড়ে আনন্দ পেয়েছি। আমিও সাজেস্ট করবো গল্পটা পড়ার। কিন্তু লেখিকার উদেশ্য বলবো দামটা যেন সল্প মূল্য দেওয়া হয়। যেন বাকি'রাও পড়ার সুযোগ পায়। শেষটা সুন্দর।
ই-বুক থেকে বই কেনার আগে ভাবতে হয় গল্প টা আসলে কেমন লাগবে, টাকা টা ফেলনা যাবে কি না,,, অবশ্য এর ও কারণ আছে 🙂... যাইহোক " মনস্টার " গল্প টা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে.. সারিকা আপুর তিন টা গল্প আমি পড়েছি এই পর্যন্ত এবং তিন টা গল্পই অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে... প্রথমে ভেবে ছিলাম এটা মাফিয়া টাইপ গল্প কিন্তু না,, এটা একটা ভিন্ন রকম সাইকো কিলার গল্প.. গল্প টা পড়ে একটু আফসোস হয়েছে এটাই যে আর একটু বড় হলে আর একটু পড়তে পারতাম 😌🥰... সারফরাজ, রুপকথা, সাইকো কিলার রুদ্র,,,,, সবগুলো চরিত্র সারিকা আপু তার লেখনীর জাদু তে এই গল্পে অনেক সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি অবশ্যই নিসন্দেহে একজন যোগ্য এবং সফল লেখিকা আমার দৃষ্টি তে 💖... দোয়া এবং শুভকামনা রইল সারিকা আপুর জন্য 💞💖...
Eita ekta thriller related Amar onkk valo laghse er normally oner likhe onkk mansommoto expect Kori apnadero valo laghbe
খুব খুব সুন্দর ❤❤
অনেক ভালো হয়েছে ❤️😩