

বছর পার না হতেই শিকলের তৃতীয় মুদ্রণ চলে আসছে বাজারে। এই অর্জন কত বড়ো সেই আপেক্ষিক প্রশ্ন তুলে রাখলাম। যে-কোনো লেখকের প্রথম বই হিসেবে এই অর্জন খুব একটা সামান্য নয়। আমি অল্পতেই আপ্লুত হওয়া মানুষ। শিকলের তৃতীয়বার মুদ্রণে যাওয়ার খবর শুনে আমি আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি...কৃতজ্ঞতার ঋণে বাঁধা পড়ে গেছি। পাঠক একজন নতুন লেখকের বই কিনেছেন, প্রত্যাশার চেয়ে বহুগুন বেশি রিভিউ দিয়েছেন বছর জুড়ে...এ সম্মান আজীবন মনে রাখার মতো। 'শিকল'কে ভালোবেসে যারা ছড়িয়ে দিয়েছেন অচেনা পাঠকের কাছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করলাম। আপনাদের ভালোবাসায় দায় মাথায় নিয়ে আরো ভালো কিছু সৃষ্টি করার চেষ্টা অব্যাহত রাখব।