

‘তারার খোঁজে মেঘ’ — একটি ভিন্ন স্বাদের অণুগল্পের সংকলন। লেখক এখানে বাস্তবতার সঙ্গে কল্পনার মিশেলে সৃষ্টি করেছেন স্মৃতিকাতর, মজার ও কখনো কখনো রহস্যঘেরা গল্পের ভুবন। কোথাও শোনা রূপকথা, কোথাও গ্রামের পুরনো ভৌতিক কাহিনি—আবার কোথাও নিজের জীবনের স্মৃতির পাতায় থাকা ঘটনা—সব মিলিয়ে এই বইটি যেন এক গল্প-ভ্রমণ। গল্পগুলোর গাঁথুনিতে ফুটে উঠেছে কল্পনার অনুপম সৌন্দর্য। প্রতিটি গল্পে জীবনের বহুমাত্রিকতা, অনুভূতির জটিলতা ও কল্পনার রঙ মিশিয়ে গল্পগুলোকে করা হয়েছে পাঠকের মন ছুঁয়ে যাওয়ার মতো। লেখকের চেষ্টায় গল্পগুলোতে স্থান পেয়েছে জীবনের গভীর ভাবনা, হৃদয়ছোঁয়া সংলাপ এবং এক ধরনের মায়াময় আবেদন, যা পাঠককে মুহূর্তেই গল্পের গভীরে নিয়ে যাবে।