

কিছুক্ষণ কাঁদার পর আঁখি কিছুটা শান্ত হয়ে বলতে লাগল, ‘আমারে যেদিন উনি নিয়া আইছেন, সেদিন থেইকাই প্রতি রাইতে ঘুমানোর আগে আমারে একটা ট্যাবলেট খাইতে দেন। কন, ভাইটামিন ট্যাবলেট। খাইলে নাকি আমার স্বাস্থ্য ভালো হইবে। ট্যাবলেটটা খাওনের পরই খুব ঘুম আসে। বেহুঁশের লাহান ঘুমাই। পরশু রাইতে ক্যামনে জানি মাঝ রাইতে ঘুম ভাঙা যায়। রুমে ডিম বাতি জ্বলতেছে। দেহি, আমার গায়ে কোনো জামা-কাফুর নাই! গা’র উফর ডাক্তার আফায়! হের গায়েও কোনো কাফুর নাই! হে আমার গালে, ঠোঁটের, বুহে, দুই রানের মাঝে পাগলের মতন হাত বুলাইতেছেন আর চুমা দিতেছেন!’ আবার সশব্দে কেঁদে উঠে কাঁদতে-কাঁদতে, ‘আমার ... এর ভিতর আঙুল ঢুকাইয়া ... করে। চিৎকার দিয়ে কাইন্দা উঠি। মুখ চেপে ধইরা কন, “চুপ কর, হারামজাদী। কোনো কথা বলবি না। এক্কেবারে খুন করে ফেলব।”’