

এখানে দুটি গল্প: একজন মা পাঁচটি সন্তান নিয়ে বিধবা হয়ে সন্তানদের কীভাবে এক হাতে মানুষ করে সেই সংগ্রামের কাহিনী। মানুষের লোভ একটি নিরীহ প্রাণীর জীবনে কতটা ভয়ংকর অভিশাপ হয়ে নেমে আসতে পারে, সেই করুন কাহিনী তুলে ধরা হয়েছে। কুকুর টমি একটি বিদেশি পরিবারের সাথে রাজার হালে থাকতো। বসির নামের এক লোক টমিকে চুরি করে গ্রামে নিয়ে যায়। দেশি কুকুর এবং বসিরের পরিবারের লোকজন কুকুরটির সাথে যে অমানবিক আচরণ করেছে, সেই নিষ্ঠুর কাহিনী তুলে ধরা হয়েছে। টমি কী সেই অজো পাড়া গাঁ থেকে মুক্তি পেয়েছিল? টমির শেষ জীবনটা কেমন কেটেছিল? জয়া কে? টমির মৃত্যুর সাথে জয়ার মুক্তিরইবা কী সম্পর্ক?
মা গল্পটি জীবনভিত্তিক একটি সামাজিক গল্প। মনে হলো কারো মুখে কোন এক মায়ের সফলতার গল্প গল্প শুনলাম। টমির মৃত্যু আর জয়ার মুক্তি এটা একটা সাহসিকতার গল্প।
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটা বই, মন ছুঁয়ে গেল। লেখকের জন্য নিরন্তর শুভকামনা রইল ❤️