

“তুমি রবে নিরবে” একটি রোমান্টিক বাংলা উপন্যাস, যেখানে সামিরা আলমের জীবন এক অপ্রত্যাশিত প্রেম ও বেদনার ঝড়ে বিধ্বস্ত হয়! মিরপুরের ডেল্টা একাডেমির ক্লাসরুমে তার পথ কাটে কোচিং শিক্ষক রাফেদ রহমানের সঙ্গে—একজন রহস্যময়, স্নিগ্ধ মানুষ, যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক অদ্ভুত আকর্ষণ। তাদের মধ্যে গড়ে ওঠে এক নিঃশব্দ বন্ধন, যা সমাজের কটাক্ষ আর ভুল বোঝাবুঝির তুফানে দোল খায়। হঠাৎ আবির্ভাব ঘটে আরিশের—এক প্রেমের স্বপ্ন, যা ধোকার কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়! ভাঙা হৃদয় নিয়ে সামিরা নিজের ভবিষ্যৎ বাবা-মায়ের হাতে তুলে দেয়, কিন্তু নিয়তি এক অবিশ্বাস্য প্যাঁচে তাকে আবার রাফেদের কাছে টেনে আনে—সেই রাফেদ, যাকে সে একদিন প্রত্যাখ্যান করেছিল। বিয়ের প্রথম রাতে তার মনে ঝড়, অতীতের ক্ষত আর ভবিষ্যতের অজানা আশঙ্কা—কিন্তু রাফেদের অপরিমেয় ভালোবাসা ও ধৈর্য এক-এক করে তার মনের প্রতিটি দেয়াল ভেঙে ফেলে! এই গল্প আপনাকে টেনে নিয়ে যাবে ভালোবাসার এক অতলে, যেখানে সম্মান, বিশ্বাস আর নিঃশব্দ সঙ্গ মিলে গড়ে ওঠে এক নতুন জীবনের সূচনা। প্রতিটি পাতায় লুকিয়ে আছে আবেগের তুফান, হৃদয়ের সংগ্রাম আর এক অপূর্ব শুরুর প্রতিজ্ঞা—এই বইটি হাতে নিয়ে পড়তে শুরু করুন, আর হারিয়ে যান এই অমোঘ প্রেমের মায়াজালে!
"সুন্দর লেখা, অনুভূতির নান্দনিক প্রকাশ। লেখকের সর্বাত্মক কল্যাণ কামনা করছি।"
প্রিয় সুমাইয়া, তুই লিখেছিস বই?! সবসময় চন্ঞ্ল থাকা মেয়েটা যে ধৈর্য নিয়ে একটা বই লিখবে এটা ভাবেই আমি অবাক। কিন্তু এটুকু বিশ্বাস ছিল তুই মন দিয়ে যেটা করবি ভালোই করবি। তাই প্রথম যেদিন বললি যে তুই বই লিখেছিস আমি চেয়েছি সবার আগে পরে দেখতে। তার উপর প্রেমের বই যার নাম নাম "তুমি রবে নিরবে" — পুরাই প্রেমের গন্ধ! 🥰 রাফিদ ভাইয়া আর সামিরার গল্প পড়ে তো অবাক! তোর মাথায় এত রোম্যান্টিকতা আছে বলে যে কাগজে সব ঢেলে দিবি ভাবনার বাইরে ছিলো। 😆 তবে একটা কথা বলি – গল্পটা সত্যি সুন্দর। অসম্পূ্র্ণ এক ভালোবাসা যেভাবে ধীরে ধীরে গন্তব্যের দিকে আগায়, সেটা যাত্রাটা তুই খুব সুন্দরভাবে প্রকাশ করেছিস। ভাষাটা সহজ, অনুভূতিগুলো গভীর, আর চরিত্র গুলো খুবই চেনা পরিচিত লাগছিলো পড়ার সময়। 😁 তোর লেখার সাহস দেখে সত্যিই গর্ব হয়। প্রথম বইতেই এতটা ভালো – পরেরগুলোতে যে পুরাই কাপায় দিবি বলার অপেক্ষা রাখে না। তুই লিখে যা, আমি পড়ে পড়ে সবার আগে রিভিউ দিবো, কিচ্ছু বলার আগেই! 📚💙 তোর এই স্বপ্ন দেখা, লেখা, আর আবেগ নিয়ে থাক! সামনে আরো ভালো কিছুর জন্য অপেক্ষায় থাকলাম। 😉
Read all reviews on the Boitoi app
চমৎকার লেখনীতে খুব মিষ্টি একটা গল্প
যতটুকু জানি লেখকের প্রথম ই-বুক এটি। মাশাল্লাহ প্রথম ই-বুকেই নিজের লেখার মাধ্যমে আগমনী গান শুনিয়েছেন। নতুন লিখতে এসে পরিচিতির জন্য আজকাল অনেকেই যেখানে ডার্ক রোমান্স, বাজে দৃশ্যায়ন, খোলামেলা লেখার আশ্রয় নেয়, সেখানে লেখকের ভাষা ও লেখার পরিমিত বোধ অবশ্যই প্রশংসনীয়। মিষ্টি এই রোমান্টিক গল্পটি আশা করি আরও পাঠকপ্রিয় হবে। এছাড়া আরও চমৎকার সব গল্প আশা করি লেখকের কাছে।
সুন্দর লেখা, অনুভূতির নান্দনিক প্রকাশ। লেখকের সর্বাত্মক কল্যাণ কামনা করছি।
সুন্দর লেখন