

'কুহুতান' গীতিকবিতা গ্রন্থটিতে আনন্দ, বিরহ এবং আধ্যাত্মিক এমন তিনটি শাখার মাধ্যমে একটি ত্রিভুজ অনুভূতির সমন্বয় করা হয়েছে যেখানে আমি বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে যে কোনো বয়সের পাঠকের ভালোলাগার দিক বিবেচনা করে প্রতিটি গীতিকবিতাকে সাজিয়ে সুর দিয়েছি। সুর ছাড়াও গীতিকবিতা গুলির ছন্দ যে কোনো পাঠকের একান্ত ভালোবাসার ক্ষেত্রে একটি নিখুঁত জায়গা করে নিতে পারবে বলে আমার বিশ্বাস। আমার অন্যান্য গ্রন্থ গুলির মতো 'কুহুতান' গীতিকবিতা গ্রন্থটিও পাঠকের মনে একটি নৈতিক এবং আধ্যাত্মিক পরিবর্তন সাধন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছি।