

ফারাও হিসেবে অভিষেক হলো দ্বিতীয় রামেসিস-এর। কিন্তু বিপদসংকুল পথের এই তো কেবল শুরু। বন্ধু মোজেস আর গ্রীক কবি হোমারকেও এখন আর বিশ্বাস করতে পারছেন না নব-অভিষিক্ত ফারাও। সেই সাথে কুচক্রী বড় ভাই শানার তো আছেই, পর্দার পেছন থেকে কলকাঠি নাড়ছে সে। এখনও আশা ছাড়তে পারেনি সিংহাসনের। দৃশ্যপটে আগমন হলো রহস্যময় জাদুকর ওফিরের। রামেসিসের ধ্বংসই যার একমাত্র কামনা। কী হবে এখন? রামেসিস কী পারবেন সব বাধাকে অতিক্রম করতে? নাকি ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে সরে দাঁড়াতে হবে তাকে? তাহলে যে অন্ধকার হয়ে পড়বে মিশরের ভবিষ্যৎ!