

"এই গল্প টা এত্তো সুন্দর 🥹❤️ ডঃ অর্ণব এর চরিত্র টা এত্তো সুন্দর 🥹,,, নিশিতা আর তার ডাক্তার সাহেব,, বেস্ট বেস্ট ❤️ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু❤️"
—"কিছু লাগবে ডাক্তার সাহেব?" অর্ণবে ঠোঁট কাঁমড়ে মাথা নাড়লো, ভীষণ আস্তে বলল, —"নাহ, তেমন কিছু লাগবে না। আপনি কি খুব বিজি?" চোখ পিটপিট করে তাকালো নিশিতা। সে তো বিছানা গোছগাছ করছিল, এটাকে কি ব্যস্ততা বলা যায়? নাহ! তাই নিশিতা দুদিকে মাথা নেড়ে বলল, সে মোটেই ব্যস্ত নয়। অর্ণব ঠোঁট কামড়ে হালকা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিশিতা খুব সহজেই বুঝতে পারল, ডাক্তার সাহেব একটু যেন অস্বাভাবিক রকম গম্ভীর হয়ে আছেন আজ। সে আবারও জিজ্ঞেস করল, —"আপনি ঠিক আছেন তো?" অর্ণব একটু গলা পরিষ্কার করল। কণ্ঠে জড়তা নিয়ে বলল, —"জ্বি... মানে.... হ্যাঁ। আসলে ঠিক আছি। কিন্তু একটা ব্যাপার ছিল..." সে কথা বলতে বলতে আবারও হাত দুটো পেছনে রাখলো। নিশিতা এবার বেশ সতর্কভাবে তাকালো। দৃষ্টি উঁচু করে জিজ্ঞেস করে বসল, —"আপনার হাতে কী আছে?" অর্ণব চমকে গেল। চোখ কপালে তুলে বলল, —"ক... কিছু না তো!" —"পেছনে তো হাত রেখেছেন। আর ভীষণ গম্ভীর হয়ে দাঁড়িয়েছেন আমার সামনে। তারমানে কিছু একটা তো আছেই।" অর্ণব এবার এমনভাবে কেশে উঠল যেন ভয়ে পেয়েছে ভীষণ। তার এমন অবস্থা দেখে হাসি পেল নিশিতার। এই লোকটা নাকি নিরামিষ! সে নাকি অনেক একঘেঁয়ে। কই? এইযে নিশিতার যে চরম হাসি পাচ্ছে, এটার দায় কি অর্ণব শেখের নয়? অর্ণব এবার কপালের ঘাম মুছে বলল, —"মানে... আসলে... এভাবে দেওয়াটা ঠিক হবে কি না বুঝতে পারছি না। আপনার খারাপ লাগবে না তো?" নিশিতা কপাল কুঁচকে অবাক গলায় বলল, —"খারাপ লাগবে? কেনো? কিছু খারাপ জিনিস হাতে এনেছেন নাকি?" অর্ণব এবার নিজেই চমক খেল, দুদিকে তৎক্ষনাত মাথা নেড়ে বলল, —"না, না, খারাপ জিনিস না। তেমন খারাপ জিনিস না আর কি। কিন্তু....." বলতে বলতেই একটু হাসল অর্ণব, না হেসে পারল না। তারপর ভীষণ ধীরে ধীরে, নিঃশ্বাস আটকে রাখা ভঙ্গিতে পেছন থেকে হাতটা সামনে আনল। সে হাতের মুঠোয় একটা ছোট, নীল রঙের ফিতা দিয়ে মোড়ানো প্যাকেট। সাথে একটা বড় শপিং ব্যাগ। নিশিতা বিস্ময়ে তাকাল। —"এটা কী?" অর্ণব চোখ নামিয়ে বলল, —"খুব ছোট কিছু। মানে, মা বলছিল বিয়ের প্রথম রাতে নাকি কিছু একটা দিতে হয়। তো আমি তো গতকাল কিছু দিইনি আপনাকে। এইজন্যই আমি চাচ্ছিলাম আপনার হাতে এটা দিই, যদি আপনি রাখেন... মানে, না বললেও চলে.. কিন্তু....." নিশিতা এবার পুরো হতবুদ্ধি। এই মানুষটা এতটা গম্ভীর, এতটা হিসেবি, যে সামান্য জিনিস দিতে এমন মিনমিন করছিল। আর সবচেয়ে বড় কথা, আজ অর্ণব শেখ নিজেই একটা উপহার দিচ্ছে? তার মনটা কেমন যেন ধক করে উঠল। সত্যিই এটা কি শুধু অসস্তি? নাকি, অন্যকিছু? বুকের বাঁদিকে যেন একটা পাখি ডানা ঝাপটাতে শুরু করেছে।
অনেক সুন্দর হয়েছে
Read all reviews on the Boitoi app
অনেক অনেক সুন্দর ছিল গল্পের মধ্যে ঢুকে গিয়ে কখন যে অনেকটা সময় চলে গেল তার খেয়াল ছিল না🥹 বিয়ের পরের ভালোবাসা যে এত সুন্দর হয় তোমার এই লিখা তার প্রমাণ 🤍🫶 তোমার প্রতিটা শব্দ চয়ন মুগ্ধ করেছে 😌💙অনেক অনেক শুভকামনা ও ভালো বাসা রইল অনেক দূর এগিয়ে যাও 🥰😘 পাশে আছি সবসময়🫶
অনেক সুন্দর হয়েছে।
গল্প শেষ অথচ আমি scroll করে চলেছি.. বুঝেছো মেয়ে কতটা সুন্দর লিখেছো। মিসেস শেখ ডাকটা জাস্ট ওয়াও। পরিশেষে বলবো এভাবেই এগিয়ে যাও। Sumaiya islam 🌼
এই গল্প টা এত্তো সুন্দর 🥹❤️ ডঃ অর্ণব এর চরিত্র টা এত্তো সুন্দর 🥹,,, নিশিতা আর তার ডাক্তার সাহেব,, বেস্ট বেস্ট ❤️ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু❤️
মন ভালো করে দেওয়ার মতো সুন্দর
বেশ ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় একটু অগোছালো ছিল তবে কাহিনি সুন্দর ছিল
গল্পটা অনেক সুন্দর ছিল 🥰 খুব ভালো লেগেছে পড়ে ☺️
ভীষণ সুন্দর লাগলো গল্প টা আপি, তোমার সব গল্প ই পড়া হয়, এই গল্প টা পড়ে মনে হচ্ছে, সব কিছু বাস্তবে আছে, এভাবেই আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিও আপি, 🤍😌 অনেক অনেক ভালো লেগেছে 😩🫶
গল্পটা আমি পুরোপুরি পড়ি নাই। তবে এর কিছু কিছু অংশ আমি ফেসবুকে পড়েছিলাম। অনেক অনেক ভালো লেগেছে তাই ক্রয় করে নিলাম। লেখিকা আপনার প্রথম ইবুক হিসাবে আপনি এটা যথেষ্ট আবেগ - আর যথেষ্ট পরিশ্রম করেছেন। কেউ বুঝবেই না এটা আপনার প্রথম ইবুক। আপনার নতুন একটা ইবুক আশা করছি, যদি সম্ভব হয় তাহলে শ্রাবণ ধারার রূপকথা গল্পটার ইবুক নিয়ে আসেন।