

দুঃখী মানুষরা খুব কমই সুখের দেখা পায়। তাদের পুরো জীবন চলে যায় দুঃখের বোঝা বয়ে বেড়াতে। রহিমার এই দুমুঠো অন্নের সংগ্রাম শেষ অবধি সুখের সংগ্রামে পরিণত হলেও, জীবনের বুকে লুকিয়ে ছিল অসংখ্য দুঃখের অধ্যায়। বাবা-মায়ের মতেই বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর স্বামীর অত্যাচার ছিল নিত্যসঙ্গী। একমাত্র মেয়েকে অকালে হারানোর কষ্ট বুকে নিয়ে দিনের পর দিন কাটিয়েছে। মাতব্বরের লালসার শিকার হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেলেও, সেই যন্ত্রণার ক্ষত আজও শুকায়নি। তবু হাল ছাড়েনি, বারবার ঘুরে দাঁড়িয়েছে সে। সবকিছু সামলে যখন মনে হলো একটু শান্তি পাবে, তখনই ছেলের আলাদা হয়ে যাওয়ার আঘাত যেন তাকে ভেতর থেকে ভেঙে দিলো। সবকিছু দেওয়ার পরও জীবনের কাছে যেন রহিমার প্রাপ্য ছিল কেবল দুঃখ।
"লেখার হাত যথেষ্ট ভালো। সাবলীলভাবে পড়া যায়। গল্পের সুর ও মর্ম অনুধাবন করা যায়। রহিমা চরিত্রটাকে দেখে সত্যিই দুঃখ হচ্ছে....তাছাড়া, এটাই বাস্তবতা। আমাদের সমাজে এমন অনেক চরিত্রই আছে যাদের জীবন রহিমার মতো অথবা আরো দুর্বিষহ। গল্পটা পড়ে মুগ্ধ হলাম।"
লেখার হাত যথেষ্ট ভালো। সাবলীলভাবে পড়া যায়। গল্পের সুর ও মর্ম অনুধাবন করা যায়। রহিমা চরিত্রটাকে দেখে সত্যিই দুঃখ হচ্ছে....তাছাড়া, এটাই বাস্তবতা। আমাদের সমাজে এমন অনেক চরিত্রই আছে যাদের জীবন রহিমার মতো অথবা আরো দুর্বিষহ। গল্পটা পড়ে মুগ্ধ হলাম।
Read all reviews on the Boitoi app
সামাজিক গল্প হিসেবে চমৎকার লেগেছে।
সুন্দরী লেখিকার সু্ন্দরী লেখা।
Good one