

মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি বিষয়ের প্রতি আমাদের স্পষ্ট ধারণা করে নেওয়া প্রয়োজন। বিষয়টি হলো কেন একজন ভারতীয়ের মৌলিক চরিত্র বুঝে ওঠা আমাদের পক্ষে এত কষ্টকর হয়ে পড়ে। অসুবিধা সম্পর্কে সঠিক ধারণা আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের দোষত্রুটির জবাবদিহিরূপে কাজ করবে। পাঠকদের সবসময় একথাটি মনে রাখা দরকার যে, হিন্দুরা প্রত্যেক বিষয়ে আমাদের থেকে পুরোপুরি ভিন্ন; তাদের যেসব দিক আমাদের কাছে জটিল ও দুর্বোধ্য মনে হয়, সেগুলো বুঝে ওঠা অতি সহজ হয়ে যেত যদি তাদের ও আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকত। যে প্রতিবন্ধকতা মুসলমান ও হিন্দুদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, তার কারণ বহু।